জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ভূরুঙ্গামারীতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের সোনাহাট সেতু পরিদর্শন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমর নদের উপর ১৮৮৭ সালে সর্বপ্রথম ইংরেজ সরকার নির্মাণ করেন সোনাহাট সেতুটি।এই সেতুটি  নির্মাণ বয়স  ১৩০ বছর  পার হলে মেয়াদ উত্তীর্ণ ও চলাচলের জন্য  ঝুকিপূর্ণ  হওয়ার কারনে ২০১৮-১৯ অর্থবছরে কুড়িগ্রাম সড়ক বিভাগের অধীনে দুধকুমার নদীর উপর ৬৪৫.০১৫ মি. দীর্ঘ সেতু নির্মানের উদ্যোগ নেয় সরকার। ২২/০৭/২০১৯ ইং তারিখে ১৩৬৩৩৭২০০২.৩৩৩( একশ ছত্রিশ কোটি তেত্রিশ  লক্ষ বাহাত্তর হাজার দুই টাকা দশমিক তিন তিন তিন পয়সা ) টাকা চুক্তিতে এম এম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও ন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জেডি) ঠিকাদার কোম্পানি কাজটি শুরু করে। ২২/০১/২০২১ ইং তারিখের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ২০২৩সালের জুন মাস এসেও কাজটি শেষ হয়নি। আগামী  এক বছরের মধ্যে কিভাবে এটি সম্পন্ন করা যায় এই উদ্দেশ্যে  সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাননীয় সচিব জনাব এ বি এম আমিন উল্লাহ নুরী

শুক্রবার (২ জুন )বিকেল ৫ টার দিকে ভূরুঙ্গামারীতে  সেতুটি  পরিদর্শ করেন। সেই সাথে সোনাহাট স্থলবন্দর থেকে ভূরুঙ্গামারী- নাগেশ্বরী সড়ক ৪ লেনে উন্নীতকরন প্রকল্প ও সোনাহাট স্থলবন্দর পরিদর্শন করেন।

কাজের মেয়াদ দুই দফা বাড়ায়ে নিয়ে ৩০ জুন ২০২২ ও৩০শে জুন ২০২৩ পরপর দুইবার কাজ শেষ করার কথা থাকলেও কাজ শেষ হয়নি, এটার কারণ জানতে চাইলে তিনি বলেন মূলত পরবর্তীতে ব্রিজের ডিজাইন চেঞ্জ হয়েছে জিনিসের দাম বেড়েছে এবং বর্ষার কারণে দেরী হয়েছে। আগামী বছরের মধ্যেই কাজ যেন শেষ  করা হয় এজন্যই আমি দেখতে এসেছি।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী  অফিসার দীপক কুমার দেব শর্মা তাকে ফুলেল শুভেচছা জানান।
পরিদর্শনে  তার সঙ্গী ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন,  সোনাহাট  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মায়নুল ইসলাম লিটন,  উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক,  সচিবের একান্ত কর্মকর্তা মোজাহার উল আলম প্রমুখ। 

আরও খবর