নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জাগো নব- আনন্দে,জাগো নববর্ষে"- লালন আনন্দধাম


ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সব বাঙালির প্রাণের উৎসব নববর্ষ। এই বর্ষবরণে মূল আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা। প্রতি বছর বাংলা নতুন বছরের প্রথম সকালে মঙ্গল শোভাযাত্রা বিশ্বব্যাপী বাঙালি সংস্কৃতির অন্যতম পরিচায়ক হয়ে উঠেছে।

আজ রবিবার সকাল  ১০ টায়  সব অশুভ শক্তিকে পরাজিত করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের লালন আনন্দধাম  থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে কাউলীবেড়া বাজার প্রদক্ষিণ করে আবার লালন আনন্দধামে এসে শেষ হয়।

শোভাযাত্রার আয়োজন করেন ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের মোটরায় অবস্থিত লালন আনন্দধাম।

এবারের মঙ্গল শোভাযাত্রার স্লোগান ‘জাগো নব-আনন্দে,জাগো নববর্ষে ’।

 শোভাযাত্রার উদ্বোধন করেন,লালন আনন্দধামের প্রতিষ্ঠাতা কবি ও সাহিত্যিক সৈয়দ জাহিদ হাসান। 

শোভাযাত্রায়  ভাঙ্গা উপজেলার রাজনৈতিক, অরাজনৈতিক, শিক্ষক, শিক্ষার্থী, এ্যাডভোকেট,সাংবাদিক সহ বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বাংলা বর্ষবরণের ইতিহাস কয়েকশ বছরের পুরনো। তবে মঙ্গল শোভাযাত্রার ইতিহাস খুব বেশি আগের নয়। আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলন যখন তুঙ্গে, মানুষ যখন তার খর্বিত মৌলিক, মানবিক অধিকার আর বাকস্বাধীনতা ফিরিয়ে আনার জন্য সোচ্চার। ঠিক এই সময় হতাশা-যন্ত্রণার মাঝে আনন্দের দীপশিখা জ্বালিয়ে আশার বাণী শোনাবার জন্য এই শোভাযাত্রা শুরু হয়। মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছিল যশোরে ১৩৯২ বঙ্গাব্দের পহেলা বৈশাখে। যশোরের সেই শোভাযাত্রার আদলেই  থেকে মঙ্গল শোভাযাত্রা পালিত হচ্ছে। 

মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন, কবি ও সাহিত্যিক সৈয়দ জাহিদ হাসান, প্রতিষ্ঠাতা সদস্য   সাংবাদিক মোঃওয়াহিদুজ্জামান,এ্যাড. বাদল বেপারী,রাজিব,মাসুদ,ভুলু,মামুন,শাহীন,টিটু,আকাশ,রোহান,রায়হান,হাকিম,আয়নাল,জোনায়েদ রাসেল,মাহবুব, ইমরান,নিশাদ,রুবেল,বাশার,সাম্য,তাসিব,শাকিল ও রাজনৈতিক অরাজনৈতিক, নেতৃবৃন্দ সহ  গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

Tag
আরও খবর




মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত সাইমুন আর নেই

৫৪৪ দিন ১৬ ঘন্টা ২৪ মিনিট আগে