নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভাঙ্গায় পুলিশ পরিচয়ে যুগান্তর প্রতিনিধিকে আটক ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি

সাংবাদিককে হত্যার হুমকি


ফরিদপুরের ভাঙ্গায় দৈনিক যুগান্তর ও যমুনা টিভির ভাঙ্গা প্রতিনিধি হাজী আব্দুল মান্নানকে মোবাইল ফোনে তাকে আটক ও প্রাণনাশের হুমকি দিয়েছে জনৈক পুলিশ কর্মকতা।

রোববার সন্ধ্যায় আব্দুল মান্নানের মোবাইল ফোন ০১৭২৯০৩৮৭০০ নম্বরে ০১৭৩৩-৫৯০৭৩৪ থেকে মতিঝিল থানায় পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে তাকে হুমকি দেয়। এ ঘটনায় রবিবার (০৩/০৩/২৪) রাতে ভাঙ্গা থানায় একটা জিডি করা হয়েছে । জিডি নম্বর-১৩৯, তারিখ ০৩/০৩/২৪,


আব্দুল মান্নান জিডিতে উল্লেখ করেন, আমি সন্ধ্যার সময় আমার নিজের অফিসে কাজ করতে ছিলাম।  এরপর আমার মোবাইল নম্বরে ০১৭৩৩-৫৯০৭৩৪ নম্বর থেকে মোবাইল মতিঝিল থানার পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে  হুমকি দিয়ে বলে, তোকে বাংলাদেশ প্রতিদিন ও যুগান্তরের ২টা পত্রিকা দিতে বলি দেস না কেন। কি সমস্যা,  উত্তরে আমি বলি হকার আমার সামনে বসা, সে সকালে ১টি যুগান্তর পত্রিকা আপনারদের দোকান দিয়েছে। আপনি সিসি ক্যামেরা দেখুন। এরপর সে বলে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা দেন না কেন? উত্তরে আমি বলি বাংলাদেশ প্রতিদিন পত্রিকা আমার কাছে নাই, আমি ঐ পত্রিকা দিতে পারবো না। এরপর বলে আমি মতিঝিল থানার পুলিশ কর্মকর্তা তুই জানিস, তোকে আমি কি করতে পারি। এই বলে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ আটক ও প্রান নাশের হুমকি দেয়। 


রাতে এঘটনা ভাঙ্গার সাংবাদিক মহলের মাঝে ছড়িয়ে পড়লে, ভাঙ্গা প্রেসক্লাবে এক জরুরি বৈঠক করা হয়। উক্ত বৈঠকে হাজী আব্দুল মান্নানের সভাপতিতে ভাঙ্গার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এঘটনার সাথে জড়িত ওই পুলিশ কর্মকর্তা পরিচয়দান কারিকে আটকের জোর দাবি জানান হয়। 


এ ব্যাপারে ভাঙ্গা থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ মারুফ জানান, সাংবাদিক আব্দুল মান্নানকে মোবাইলে হুমকি দাতা পুলিশ পরিচয় দানকারীর বিরুদ্ধে একটা জিডি করা হয়েছে। হুমকি দাতার মোবাইল নাম্বারটি টেকিং করে তার পরিচয় সনাক্ত করা হবে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে । 

আরও খবর




মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত সাইমুন আর নেই

৫৪৪ দিন ১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে