নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভাঙ্গায় সংখ্যালঘু এক হিন্দু পরিবারকে বসত ঘরে ফিরে যেতে দিচ্ছে না দুষ্কৃতকারীরা



ভাঙ্গায়  সংখ্যালঘু এক হিন্দু পরিবারকে তার বসত বাড়িতে ঢুকতে দিচ্ছে না দুষ্কৃত মহল, সংখ্যালঘু পরিবারের অভিযোগ।

এমন ঘটনাটি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হোগলাডাংগী সদরদী গ্রামে।  ভুক্তভোগী পরিবারটি হচ্ছে- অমল কৃষ্ণ সরকার।

অমল কৃষ্ণের স্ত্রী দিপালী সরকার জানান, আমাদের বসতবাড়িতে প্রবেশ করে করতে দিচ্ছে না লেবু বনিক,বিপুল চক্রবর্তী ও বিশ্বজিৎ চক্রবর্তী গংরা। আমরা ৩৫ বছর ধরে দু তলা বিল্ডিং করে  বসবাস করে আসছি। আমাদের দুটি গাছ জোরপূর্বক কেটে ফেলে এরা, পরে পুলিশের হস্তক্ষেপে নিতে পারে নাই।

আমাদের বসতঘরের পাশে ভাঙ্গা বাস স্ট্যান্ড সম্প্রসারণ কাজে জায়গা জমি নিয়ে আমাদের বসত ঘর টিকে যায়। সরকারের লাগলে আমরা দিতে প্রস্তুত। কিন্তু এই অসাধু চক্রটি মন্দিরের নাম ভাঙ্গিয়ে আমাদের বসত ঘর জোরপূর্বক দখল দেওয়ার পাঁয়তারা করতেছে। আমরা ঘরে প্রবেশ করলে আমাদের মারধর করে বের করে দেয়। ভাঙ্গা থানায় অভিযোগ দিলে আমাদেরকে বসবাসের অনুমতি দেন। কিন্তু ঘরে উঠতে গেলে ওই চক্রটি   আমাদের হুমকি ধামকি সহ প্রাণনাশের হুমকি দেয়। 

এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী আনিসুজ্জামান জানান, সরকারের প্রয়োজনে ভাঙ্গা বাস স্ট্যান্ড সম্প্রসারণ কাজে যতটুকু লেগেছে ততটুকু ব্যবহার নেওয়া হয়েছে , আবার যখন লাগবে তখন নেওয়া হবে। আমাদের পক্ষে কোন বাধা দেওয়া হয় নাই।

এদিকে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, মূলত জায়গাটি সিএনবির পাশে একটি মন্দির রয়েছে সেই মন্দির পক্ষের কিছু লোকজন বাধা প্রদান করে এবং দুটি গাছ কেটে ফেলে। থানায় অভিযোগের পরে যিনি গাছ লাগিয়েছেন তাকে দেয়া হয়েছে। এবং যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে বলা হয়েছে। এ বিষয়টি নিয়ে আবারো মীমাংসার জন্য সময় দেওয়া হয়েছে।

এদিকে মন্দির কমিটির সদস্য শম্ভ বনিক জানান, অমল মন্দিরের জায়গায় ঘর উত্তোলন করে থাকে। জমি মন্দিরের নামে।  সিএমবির পক্ষ থেকে  অমলের ঘর ভাঙতে গেলে আমরা মন্দিরপক্ষ ঠেকাই। আমরা এই জায়গায় মন্দিরের পক্ষে মামলা করেছি। এজন্যই ওদের ঘরে উঠতে বাধা প্রদান করা হয়। মন্দিরের সমস্যার কারণে গাছ কেটে ফেলা হয়েছে।   

আরও খবর




মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত সাইমুন আর নেই

৫৪৪ দিন ১৬ ঘন্টা ২৩ মিনিট আগে