নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভাঙ্গায় নিখোঁজের ২ দিনপর এক বৃদ্ধার মরদেহ মিলল পুকুরে


ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক বৃদ্ধা নিখোঁজের দুইদিন পর তার মরদেহ মিললো পুকুরে।  এমন ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৮টার দিকে উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া গ্রামে। 

বৃদ্ধার নাম- কাশেম মাতুব্বর (৬৫), পিতা মৃত্যু মমতাজ উদ্দিন তার বাড়ি ওই দেওড়া গ্রামে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত কাশেম মাতুব্বর কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন এবং চিকিৎসাও নিচ্ছেন।  গতপরশু (২রা অক্টোবর) সোমবার এশার নামাজ পড়ে রাতের খাবার খেয়ে পরিবারের সাথে তিনি ঘুমিয়ে যান বৃদ্ধা কাশেম । পরিবারের অজান্তেই রাতের কোন এক সময় সে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর থেকে  পরিবারের সদস্যরা পরের দিন মঙ্গলবার সারাদিন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে আজ বুধবার সকালে পুলিশের পরামর্শ নিয়ে নিহতের ছেলে খায়ের মাতুব্বর ভাংগা থানায় একটি হারানো অভিযোগ দায়ের করেন।

বুধবার সন্ধ্যার পরে এলাকাবাসী বাড়ির পাশের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করলে  পরিবারের লোকজন কাশেমের মরদেহ বলে সনাক্ত করেন। 

 এ ঘটনায় কাশেমের স্ত্রী খবিরন বেগম জানান, আমার স্বামী কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তিনি রাতে বারবার ফজরের আজান দিয়েছে বলে বের হয়ে মসজিদের দিকে যেত। নামাজের সময় না হলে মসজিদ বন্ধ দেখে আবার ফিরে আসতো। এভাবেই মাঝে মাঝে করত। কিন্তু গত দুইদিন ধরে বের হয়ে আর ফেরেনি। আমাদের ধারণা অজু করতে গিয়ে পুকুরে পড়ে আর উঠতে পারে নাই। তবে তার কোন শত্রু নাই এলাকায় এবং আমাদেরও কোন অভিযোগ নাই কারো প্রতি।

এদিকে তদন্তকারী অফিসার ইন্সপেক্টর (তদন্ত) প্রদ্যুত সরকার জানান, বৃদ্ধা কাশেমের মরদেহ সুরত তাহলে স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে মনে হয়েছে। পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় তাদের লিখিত নিয়ে দাফনের জন্য মরদেহ পরিবারের নিকট দেয়া হয়েছে।

আরও খবর




মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত সাইমুন আর নেই

৫৪৪ দিন ১৬ ঘন্টা ২৩ মিনিট আগে