নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

১৫ই আগস্টের কালো রাতে যারা চাবিকাঠি নেড়েছিল তাদেরও বিচার হবে -কাজী জাফর উল্লাহ


বাংলাদেশ আ'লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ বলেন,১৫ই আগস্টের কালো রাতে ষড়যন্ত্রের পিছে কারা চাবিকাঠি নাড়িয়েছিল তাদেরও চিহ্নিত করে যথেষ্ট বিচারের মাধ্যমে ফাঁসির সাজা দেখতে চাই। বিরোধী দলরা অনেক চেষ্টা করেছে অনেক কৌশলে ১৫ই আগস্টের বিচার যেন না হয়, পিছিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু সেই বিচারের দাবি এখন এসে গেছে আমরা ষড়যন্ত্রকারীদের ফাঁসি বাংলার মাটিতে দেখতে চাই।


রবিবার (২০ আগষ্ট) বিকাল ৫টায় ভাঙ্গা উপজেলায় পুখুরিয়া আব্দুল শরীফ (এসএ)একাডেমী হাইস্কুল মাঠে জাতীয় শোক দিবস স্মরণ সভা পালন উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফর উল্লাহ এসব কথা বলেন। 


 আ'লীগের এই নীতিনির্ধারক নেতা আরো বলেন, বিএনপি জামাত শিবির এক হয়েছে তাদের একটাই প্রচেষ্টা কিভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যায়। আমি এই মানিকদহ স্কুল মাঠ থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, যত চেষ্টা করেন, যত ষড়যন্ত্র করেন, কোন লাভ হবে না। রাখে আল্লাহ আমারে কে। কেউ সরাতে পারবেনা শেখ হাসিনাকে। ২০০৪ সালে গ্রেনেড হামলা করে শেখ হাসিনাসহ দলের নেতাকর্মী কে নিশ্চিহ্ন করতে চেয়েছিল খালেদা জিয়া ও তারেক জিয়া কিন্তু করতে পারে নাই। বাংলার আনাছে-কানাচে থেকে দাবি উঠেছে বঙ্গবন্ধুর কিছু খুনিদের বিচার কার্যকর হয়েছে আর কিছু খুনিরা পাকিস্তান কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র ভারতে সহ বিভিন্ন জায়গায় তারা পালিয়ে আছে। আমরা যারা বঙ্গবন্ধুর অনুসারী নৌকার ভক্ত আমরা বিশ্বাস করি ওই কিলারদের যেভাবে হোক দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে।


জন সভায় আনোয়ারা বেগমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সম্মানিত অতিথি ফরিদপুর জেলা আ'লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, যুগ্ম সম্পাদক ঝর্না হাসান।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আ'লীগের সহ-সভাপতি শ্যামল ব্যানার্জি, জেলা আ'লীগের শ্রম বিষয়ক সম্পাদক ভাঙ্গা উপজেলা আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, সদস্য ও নগরকান্দা উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল উদ্দিন, জেলা আ'লীগের সদস্য অ্যাডভোকেট কামাল উদ্দিন, জেলা আ'লীগের সদস্য ও ভাঙ্গা উপজেলা আ'লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মিয়া, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান শরীফ, পৌর সাংগঠনিক সম্পাদক সাবেক চুমুরদী ইউনিয়নের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন জালাল প্রমূখ। মোঃ রাসেল মাতুব্বর এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন,ভাংগা উপজেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,এলাকার সুধী সমাজের নেতৃবৃন্দ,বিভিন্ন গণমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

আরও খবর




মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত সাইমুন আর নেই

৫৪৪ দিন ১৭ ঘন্টা ১৫ মিনিট আগে