নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভাংগায় অসহায় পরিবারের ঘর ভাংচুর।



ফরিদপুরের ভাঙ্গায় এক অসহায় পরিবারের বসতঃঘর ভেঙ্গে দিল প্রভাবশালী মহল। পরিবারটি এক মানবেতর জীবন যাপন করছেন বলে পরিবারের অভিযোগ। প্রভাবশালীদের ভয়ে ঘরে ফিরে যেতে পারছেন না পরিবারটি, পালিয়ে বেড়াচ্ছেন। এমন ঘটনাটি ঘটে উপজেলার হামিরদী ইউনিয়নের গুপিনাথপুর গ্রামে।অসহায় পরিবারচি হচ্ছে গুপীনাথপুর গ্রামের বৃদ্ধা খোকন শেখ।


খোকন শেখ জানান, আমি একজন দিনমজুর, এক অসহায়, আমার চাচাতো ভাই মোঃ সিরাজ শেখ তিনি তার লোকজন দিয়ে আমার বসতবাড়ি ভেঙ্গে দিয়েছে। উপায়ন্ত না পেয়ে আমার মামাতো ভাই মোফাজ্জলের বাড়িতে স্ত্রী, সন্তান নিয়ে কোন রকম আশ্রয় নেই। ওদের ভয়ে বাড়ি ফিরে যেতে পারছি না, বাড়িতে উঠলে মেরে ফেলার হুমকি দিচ্ছেন প্রভাবশালী মহল । পরের বাড়িতে এক মানবেতর জীবনযাপন করছি। ওরা আমাকে ভুলভাল বুঝিয়ে বাড়ীর জায়গা দখল করতেই আমার বাড়িঘর ভেঙ্গে দেয় । পরে আমি ট্রিপল নাইনে ফোন করে ভাঙচুর বন্ধ করি। পুলিশ চলে যাওয়ার পর তিন দফায় আমার বাড়ি ভাঙচুর করে আমাকে ঘর থেকে জোরপূর্বক বের করে দেয় সিরাজ গংরা। আমার বাপ দাদার পৈত্রিক দলিল পরচা সবকিছু আমার চাচাতো ভাই সিরাজ শেখ কুক্ষিগত করে রেখেছে।


খোকন শেখ আরো জানান, মাতুব্বরদের দ্বারে দ্বারে ঘুরেও তিনি কোন বিচার পাইনি। সিরাজ শেখ গংরা আমার বাড়ি থেকে জমি জোর পৃর্বক কম দিয়ে মাঠের নাল জমি দিয়ে পুরিয়ে দিতে চায়। আমি অশিক্ষিত হওয়ার সুযোগ নিয়ে দলিল পরচা আমাকে না দেখিয়ে ওরা আমার বাড়ি দখল করতে মরিয়া হয়ে উঠে। পরে আমি কোর্টে মামলা দায়ের করেছি। 


অসহায় পরিবারটিকে আশ্রয়দাতা মোফাজ্জল শেখ জানান, খোকন শেখের তার বাড়ি তার চাচাতো ভাই ভাঙচুর করার পরে আমার বাড়িতে এসে ওঠে। আমি মানবতা দেখিয়ে তাদের ঘরে থাকতে দেই। এরা কয়েকদিন ধরে রাতভর বাহিরে রাত কাটায়।এরা মানবেতর জীবনযাপন করছেন। 


এ বিষয়ে প্রতিপক্ষ সিরাজ শেখ জানান. খোকন শেখ আমার চাচাতো ভাই হয়, সে পুলিশ দারোগা উকিল মুক্তার শালিষ বর্গ কোন কিছুই বাদ রাখে নাই ওকে আমরা বাড়ি ও মাঠের জায়গা মেপে বুঝিয়ে দিয়েছি। ওর ঘরের ভিতরে জমি পাওয়ায় আমাদের বাচ্চা কাত্তারা ওদের ঘরে ২/১ একটা আঘাত করেছে এরপর ওরা নিজেদের ঘরে নিজেরাই ভেঙ্গে আমাদের উপর দোষ চাপাইতেছে।


অপরদিকে কুদ্দুস মুন্সী নামের এক মাতুব্বর জানান, খোকন শেখ হিসাব জানেনা এবং কারো বুঝ সে মানেনা পরে পরে তার চাচাতো ভাইরা ঘর ভেঙ্গে দিয়েছে।


এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম বলেন, বিষয়টি আমরা অবগত নই, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর




মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত সাইমুন আর নেই

৫৪৪ দিন ১৬ ঘন্টা ৪৩ মিনিট আগে