ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি:-ভালুকায় গ্যাসের সিলিন্ডার লিক হয়ে আগুনে পিতা -আবদুল মালেক পাঠান,ও পুত্র কাজল সিলিন্ডার গ্যাসের আগুনে দগ্ধ হওয়ার ঘটনায় মারা গেছেন।তাদের বাড়ী উপজেলার ভান্ডাব গ্রামে।
রবিবার (৯ অক্টোবর) ভোরে -আবদুল মালেক পাঠান ও মঙ্গলবার(১১ অক্টোবর) ভোরে তার ছেলে কাজল মারা গেছেন। উভয়ে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য শনিবার (৮ অক্টোবর) সকাল সোয়া ৭টায় গ্যাস সিলিন্ডার লিক হয়ে ভালুকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে জব্বার টাওয়ারের আন্ডার গ্রাউন্ডে গ্যাসের সিলিন্ডার লিক হয়ে আগুনে দগ্ধ হয়ে আবদুল মালেক (৬০) ও তার পুত্র কাজল (৩০) শরীরের বেশির ভাগ অংশই পুড়ে যায়।
পরে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, হাসপাতালে আবদুল মালেক পাঠানকে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। দগ্ধ হওয়া অপর রোগী কাজল চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান।
১১০১ দিন ১০ ঘন্টা ৭ মিনিট আগে
১১০৩ দিন ৬ ঘন্টা ৩৬ মিনিট আগে
১১১৮ দিন ১২ ঘন্টা ৪০ মিনিট আগে
১১৩৫ দিন ৮ ঘন্টা ২০ মিনিট আগে
১১৩৫ দিন ৮ ঘন্টা ২২ মিনিট আগে
১১৪২ দিন ৮ ঘন্টা ২১ মিনিট আগে
১১৬২ দিন ৭ ঘন্টা ১৭ মিনিট আগে