নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নোয়াখালীর দাদপুর থেকে অস্ত্র সহ ১জন গ্রেফতার


নোয়াখালীর সদর উপজেলা দাদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে জাবেদ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত জাবেদ দাদপুর ইউনিয়নের দামোদরপুর গ্রামের বাসিন্দা।


পুলিশ জানান, বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে রাত্রিকালীন পুলিশ টহল দিচ্ছিলো । টহলরত অবস্থায় ইসলামিয়া রোড হয়ে দাদপুর ইউনিয়নের দামোদরপুর গ্রামের দিকে যাচ্ছিল পুলিশের টহল দলটি। এসময় দামোদরপুর গ্রামের বালির বাড়ির সামনে পৌঁছেল গাড়িতে পুলিশ দেখে সড়ক থেকে দৌঁড়ে পালানোর চেষ্টা করে জাবেদ। পরে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে এবং তার দেহে তল্লাশি চালিয়ে এলজি ও কার্তুজ জব্দ করে।

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম (বার) বলেন, ওই সড়কে ছিনতাই বা দলবল নিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান নিচ্ছিলো জাবেদ ও তার সহযোগিরা। পুলিশের অভিযানে তাদের পরিকল্পনা ভেস্তে যায়। গ্রেফতারকৃত জাবেদের বিরুদ্ধে ডাকাতি সহ বিভিন্ন ঘটনায় থানায় পাঁচটি মামলা রয়েছে। অস্ত্রসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর
নোয়াখালীতে জাল টাকাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৮৪০ দিন ১১ ঘন্টা ৪৬ মিনিট আগে


জেনারেটরের শর্ট সার্কিটে ৮ দোকান পুড়ে ছাই

৮৪১ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে