নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বেগমগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্রসহ এক শীর্ষ সন্ত্রাসী ও চার গ্রেফতার।


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে ফের পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১টি একনলা বন্দুক, ১টি দেশীয় তৈরী পাইপগান,২টি কার্তুজ,১টি পাইপ রেঞ্জ, ১টি এলজি, ১টি ছুরি, ১টি রামদা, ১টি প্রাইভেটকার জব্দ করা।


গ্রেফতারকৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার কোয়ারিয় এলাকার ছফর আলী হাজী বাড়ির মৃত আব্দুল মান্নান আজিজের ছেলে শীর্ষ সন্ত্রাসী রোবেল হোসেন রবিন (২৪) ও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য কুমিল্লার দেবিদ্ধার উপজেলার ধামতি (দোয়াড়িয়া) গ্রামের মৃত মোশারফের ছেলে মো.মানিক (৩০) চান্দিনা থানার বাতাঘাসি দক্ষিণ পাড়া এলাকার মো.ইউনুছের ছেলে মো.ইসমাইল (২৮) দাউদকান্দি থানার বেকিনগর গ্রামের মো.বেলালের ছেলে মো. রুবেল (২৬) ও মারুকা গ্রামের মৃত জজ মিয়ার ছেলে মো.নাজমুল (১৮)

 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, সোমবার দিবাগত রাতে বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের গোবিন্দেরখিল গ্রামে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী রোবেলকে দুটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ। একই দিন দিবাগত রাতে সদর উপজেলার সুধারাম থানাধীন চুল্লার দোকান এলাকায় অভিযান চালিয়ে চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৪সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

 

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন, অস্ত্র মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রোবেলকে একটি একনলা বন্দুক,একটি পাইপগান,১ রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত দলের ৪সদস্যকে আগ্নেয়াস্ত্র ও একটি প্রাইভেটকার ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও খবর
নোয়াখালীতে জাল টাকাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৮৪০ দিন ১১ ঘন্টা ৪৬ মিনিট আগে


জেনারেটরের শর্ট সার্কিটে ৮ দোকান পুড়ে ছাই

৮৪১ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে