নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হাতিয়াতে ঝাটকা ইলিশ জব্দ ৫ জন আটক।


নোয়াখালী দ্বীপ হাতিয়া উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫জন মাঝিমাল্লাসহ ১টি মাছের বোট আটক করেছে কোস্টগার্ড, এসময় ওই বোট থেকে একশত মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আগামীতে এমন কাজ করবে না মর্মে আটক ৫ জনের কাছ থেকে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি ভোরে মেঘনা নদীর ডালচর এলাকা থেকে অভিযান চালিয়ে জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। পরে জব্দ মাছগুলো মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরীব-অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।


কোস্টগার্ড বিসিজি স্টেশান হাতিয়ার স্টেশান কমান্ডার এম রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোলার মনপুরা থেকে মেঘনা নদীর ডালচর হয়ে একটি কেরিং বোট জাটকা ইলিশ নিয়ে নোয়াখালী চেয়ারম্যান ঘাট এলাকায় যাচ্ছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে হাতিয়া কোস্টগার্ডের একটি দল ডালচর এলাকায় অবস্থান নেয়। মাছ বোঝাই বোটটি ডালচর এলাকায় পৌঁছাইলে ৫জন মাঝি মাল্লা সহ সেটি আটক করা হয়। পরে ওই বোটে তল্লাশি চালিয়ে একশত মণ জাটকা ইলিশ জব্দ করা হয়, পাঁচ মাঝিমাল্লার কাছ থেকে মুছলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। সকালে জব্দকৃত জাটকা গুলো মৎস্য কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে গরীব-অসহায় ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। 

মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এ অভিযান অব্যহত থাকবে।

আরও খবর
নোয়াখালীতে জাল টাকাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৮৪০ দিন ১১ ঘন্টা ৪৬ মিনিট আগে


জেনারেটরের শর্ট সার্কিটে ৮ দোকান পুড়ে ছাই

৮৪১ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে