নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নোয়াখালীতে দাখিল পরীক্ষার্থীর লাশ উদ্ধার।

প্রতীকী ছবি


নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা থেকে এক দাখিল পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত পরীক্ষার্থীর নাম আন্নাতুল ফেরদাউস সালমা (১৭)। সে উপজেলার সিরাজপুর ইউনিয়নের দাঁড়িস মিয়াজী বাড়ির মো.রেজওয়ান ওরফে আলাউদ্দিনের মেয়ে। সালমা স্থানীয় ব্রাক অফিস সংলগ্ন জামেয়া ইসলামিয়া এমদাদিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিল।    


মঙ্গলবার ( ৭ ফেব্রুয়ারি) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এর আগে, গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের দাঁড়িস মিয়াজী বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। 


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকালে পরিবারের সবার অজান্তে নিজের ঘরে আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সালমা। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 


কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো.মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, সালমা র্দীর্ঘ দিন থেকে বুক ব্যথায় ভুগছিলেন। বুক ব্যথায় অতিষ্ঠ হয়ে পরিবারের সদস্যদের অজান্তে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও খবর
নোয়াখালীতে জাল টাকাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৮৪০ দিন ১১ ঘন্টা ৪৬ মিনিট আগে


জেনারেটরের শর্ট সার্কিটে ৮ দোকান পুড়ে ছাই

৮৪১ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে