নোয়াখালীর দক্ষিণ অঞ্চল দ্বীপ উপজেলা হাতিয়া হতদরিদ্র, অসহায় ও গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষে নোয়াখালীর দক্ষিণ অঞ্চল হাতিয়া থানা প্রাঙ্গণে ৫শ শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন জেলা পুলিশ সুপারম্যান মো. শহীদুল ইসলাম পিপিএম বার।
জেলার সুপারম্যান বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। শীতার্ত মানুষের শীত নিভারণের জন্য এসব মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে সবাইকে।
সমাজের সকল সচেতন নাগরিক এগিয়ে আসলে এসব অসহায় মানুষের কষ্ট অনেকটাই কমে যাবে। বাংলাদেশ পুলিশে মানুষের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সামাজিক, সেবামূলক কর্মকাণ্ড ও যে কোনো পরিস্থিতিতে মানুষের সেবা নিজেদের জীবন উৎসর্গ করে কাজ করে যাচ্ছে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম-অপারেশন) বিজয়া সেন, সোনাইমুড়ী-চাটখিল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিত্যানন্দ দাস,হাতিয়া থানার ওসি আমির হোসেন, উপজেলার চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ।
৮৪০ দিন ১১ ঘন্টা ৪৭ মিনিট আগে
৮৪১ দিন ১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮৪১ দিন ২০ ঘন্টা ৭ মিনিট আগে
৮৪৩ দিন ১৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৮৪৩ দিন ১৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
৮৪৪ দিন ১৬ ঘন্টা ৩৬ মিনিট আগে
৮৪৬ দিন ১৮ ঘন্টা ৭ মিনিট আগে
৮৪৬ দিন ১৮ ঘন্টা ৩২ মিনিট আগে