নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নোয়াখালীতে সিএনজি অটোরিকশা শ্রমিকদের সড়ক অবরোধ-বিক্ষোভ।


নোয়াখালীতে থানা ও ট্রাফিক পুলিশের হয়রানি, বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। সিএনজিচালিত অটোরিকশার মালিক ও শ্রমিকরা।

রোববার (২৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতু ভাঙা ফিলিং স্টেশন সংলগ্ন সড়কে ‘বেগমগঞ্জ পূর্ব অঞ্চল সিএনজি চালক উন্নয়ন কমিটি’র ব্যানারে এ অবরোধ এবং বিক্ষোভ এ প্রতিবাদ করা হয়।


এ সময় প্রতি সিএনজিচালিত অটোরিকশা থেকে ট্রাফিক পুলিশের টোকেন মাসিক ৩০০ টাকা, সব থানায় ২০০ টাকা করে আদায়ের অভিযোগ করেন বিক্ষোভকারীরা। এছাড়া মাসিক হারে চাঁদা আদায়ের পরও বিভিন্ন অজুহাতে ট্রাফিক কর্তৃক তাদেরকে হয়রানির অভিযোগ করা হয়।


বেগমগঞ্জ পূর্ব অঞ্চল সিএনজি চালক উন্নয়ন কমিটির সভাপতি শেখ জোবায়ের হোসেন রাসেল বলেন, নোয়াখালীতে থানা ও ট্রাফিক পুলিশের টোকেন ছাড়া কোনো সিএনজিচালিত অটোরিকশা চলাচল করতে পারে না। জেলার সড়কগুলোতে চলাচল করতে মাসে নির্দিষ্ট টাকা চাঁদা দিতে হয় প্রত্যেক সিএনজিসহ থ্রি-হুইলার চালককে। চাহিদা মতো চাঁদা দেওয়া ও গাড়ির যাবতীয় কাগজ ঠিক থাকার পরও বিভিন্ন অযুহাতে ট্রাফিক পুলিশ অটোরিকশা ধরে মামলা দিয়ে পুলিশ লাইনে আটকে রাখে। দালাল সিন্ডিকেটের মাধ্যমে ট্রাফিক বিভাগ এসব চাঁদা আদায় করে। আমরা এর পরিত্রাণ চাই।

এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, সড়কে সিএনজিচালিত অটোরিকশার চালকদের অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও খবর
নোয়াখালীতে জাল টাকাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৮৪০ দিন ১১ ঘন্টা ৪৭ মিনিট আগে


জেনারেটরের শর্ট সার্কিটে ৮ দোকান পুড়ে ছাই

৮৪১ দিন ১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে