নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বেগমগঞ্জ সাব রেজিষ্ট্রারের বিদায়ী সংবর্ধনা

বেগমগঞ্জ সাব রেজিষ্ট্রারের বিদায়ী সংবর্ধনা



নোয়াখালীর বেগমগঞ্জ সাব রেজিষ্ট্রারের বিদায়ী সংবর্ধনা


রিপন মজুমদার বেগমগঞ্জ প্রতিনিধি। 


 নোয়াখালী বেগমগঞ্জ সাব রেজিস্ট্রী অফিসের সরকারি কর্মচারীবৃন্দ, নকল নবিশ এসোসিয়েশন ও দলিল লিখক সমিতির উদ্যেগে অফিস প্রাঙ্গণে বৃহস্পতিবার বিকাল ৪টায় সাব রেজিস্ট্রারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন, অফিস প্রধান সহকারী নারায়ণ চন্দ্র দাস। এতে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ দলিল লেখক ও ভেন্ডার সঞ্চয় সমিতির সভাপতি সামছু উদ্দিন সোহেল, সাধারন সম্পাদক মহি উদ্দিন ভূঁইয়া, নকল নবিস সমিতির সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার।  বক্তব্য রাখেন বেগমগঞ্জ দলিল লিখক সমিতির ক্যাশিয়ার মোঃ বাহার উদ্দিন, নকল নবিশ সমিতির সাধারন সম্পাদক ফখরুল ইসলাম রিদন, নকল নবীশ নুর মোহাম্মাদ মনু, টি.সি মোহরার আবদুল মালেক। অনুষ্ঠান পরিচালনা করেন মোহরার মহিউদ্দিন বাবুল। 

বিদায়ী বক্তব্যে সাব রেজিস্ট্রার মোঃ আমজাদ হোসেন বলেন, ২০০৮ সালের ৯ জানুয়ারি আমি সাব রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পাই, তারপর থেকে আজকের দিন পর্যন্ত সর্বদা নীতি নৈতিকতা ও সততার সহিত দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি, জানা স্বত্বে কখনো আইন বহির্ভূত কোনো কাজ করিনি, এবং আমি  অনেক অফিসে দায়িত্ব পালন করেছি, কিন্তু বেগমগঞ্জ সাব রেজিস্ট্রী অফিস আমার সব সময় মনে পড়বে, কেননা এখানে দলিল লিখক, নকল নবিশ, সরকারি কর্মচারী এবং বেগমগঞ্জের আপামর জনসাধারণ অত্যন্ত ভালো মনের এবং আন্তরিক। সর্বশেষ তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সম্মাননা স্মারক গ্রহণ ও বিদায়ী উপহার গ্রহণের  মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

আরও খবর
নোয়াখালীতে জাল টাকাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৮৪০ দিন ১১ ঘন্টা ৪৬ মিনিট আগে


জেনারেটরের শর্ট সার্কিটে ৮ দোকান পুড়ে ছাই

৮৪১ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে