নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ গ্রেফতার ৩

ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ গ্রেফতার ৩



ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ গ্রেফতার ৩


রিপন মজুমদার বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী প্রতিনিধি 

নোয়াখালীর বেগমগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় আগ্নেয়াস্ত্রসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৭ মার্চ) দিনগত রাতে চৌমুহীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (১৮ মার্চ) তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।


গ্রেফতাররা হলেন, বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গনিপুর গ্রামের মিলনের ছেলে ওমর ফারুক জীবন (৩০), একই উপজেলার মধুপুর গ্রামের শহিদ উল্যার ছেলে তাজুল ইসলাম কালু প্রকাশ সজীব ওরফে শরীফ (২৩), সদর উপজেলার মাইজদী এলাকার মৃত চাঁদ মিয়ার ছেলে রাসেল (২৬)।

এসময় তাদের কাছ থেকে একটি পাইপগান, একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো ছোরা, একটি প্লাইয়ার্স, একটি ঘর ভাঙ্গার যন্ত্র উদ্ধার করা হয়েছে।


নোয়াখালী পুলিশ সুপার আসাদুজ্জামান (বিপিএম,পিপিএম) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে তিনি বলেন, রোববার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) সুদীপ্ত নাথ দীপ্ত অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে আটক করেন। এসময় আরও ৪-৫জন পালিয়ে যান।


তিনি আরও বললেন , আসামিদের মধ্যে আশপাশের থানায় রাসেলের বিরুদ্ধে ১১টি, ওমর ফারুক জীবনের বিরুদ্ধে পাঁচটি ও তাজুল ইসলাম কালুর বিরুদ্ধে তিনটি ডাকাতি-চুরিসহ অস্ত্র মামলা রয়েছে।


বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জাগো নিউজকে বলেন, দুই মামলায় আটকদেরকে গ্রেফতার দেখিয়ে সোমবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অভ্যস্ত রয়েছে।

আরও খবর

জেনারেটরের শর্ট সার্কিটে ৮ দোকান পুড়ে ছাই

৮৪১ দিন ১৩ ঘন্টা ৪৬ মিনিট আগে