নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বেগমগঞ্জে ভূয়া পুলিশ-পাইপগানসহ গ্রেপ্তার

বেগমগঞ্জে ভূয়া পুলিশ-পাইপগানসহ গ্রেপ্তার



বেগমগঞ্জে ভূয়া পুলিশ-পাইপগানসহ গ্রেপ্তার

রিপন মজুমদার বেগমগঞ্জ নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের নকল আইডি কার্ড ও পাইপগানসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।  এ সময় ১টি দেশীয় তৈরী পাইপগান, ১টি নকল পুলিশ আইডি কার্ড,২টি কাটার ব্লেড ও ১টি মটর সাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো.বাদশা ফাহাদ (২৩) উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের-শ্রীধরপুর গ্রামের হাজী মার্কেট এলকার বুসের বাড়ির আবু নওশাদের ছেলে।  

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে,বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের সুলতানপুর রমনীর হাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের সুলতানপুর রমনীর হাট বাজার এলাকায় রাত্রিকালীন  ডিউটিতে ছিল পুলিশ। ওই সময় সুলতানপুর রমনীর হাট বাজারের দক্ষিণ পাশে মেসার্স ভেন্ডার স্টোরের সামনে আমিন বাজার টু রাজগঞ্জ গামী সড়কে ফাহাদকে মোটরসাইকেল থামানোর সিগন্যাল দেয় পুলিশ। সিগন্যাল দেওয়ার সাথে সাথে সে মোটরসাইকেল থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে তল্লাশী চালিয়ে তার থেকে ১টি দেশীয় তৈরী পাইপগান, ১টি নকল পুলিশ আইডি কার্ড,২টি কাটার ব্লেড ও ১টি মটর সাইকেল উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা নেওয়া হয়েছে।  ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েআদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। 
আরও খবর

জেনারেটরের শর্ট সার্কিটে ৮ দোকান পুড়ে ছাই

৮৪১ দিন ১৩ ঘন্টা ৪৭ মিনিট আগে