নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিএনজি-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত, আহত-৩

সিএনজি-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত, আহত-৩



সিএনজি-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত, আহত-৩


রিপন মজুমদার বেগমগঞ্জ নোয়াখালীর প্রতিনিধি

নোয়াখালীল সুবর্ণচরে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকের মৃত্যু হয়েছে। এ সময় তিন সিএনজি যাত্রী গুরুত্বর আহত হয়।


নিহত সিএনজি চালকের নাম মো. সবুজ (৫২)। সে হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের সিরাজ মোল্লার ছেলে।


রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


আহতরা হলেন, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার ডারকা গ্রামের মো.রাজিব (৪০) হাতিয়ার বরদেওয়াল গ্রামে আবুল কাশেম (৪৫) রাঙ্গামাটি জেলার অনিক দাস (৪২)।


স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে উপজেলার চেয়ারম্যানঘাট থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে সদর উপজেলার সোনাপুরের দিকে যাচ্ছিলো। যাত্রা পথে সিএনজিটি চরজব্বর ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় পৌঁছলে অপর দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি রাস্তার পাশে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে সিএনজির চালকসহ জন তিন যাত্রী গুরুত্বর আহত হয়। পরে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মিরা তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে রাত সাড়ে ৯টার দিকে সিএনজি চালক সুবজ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।


নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম সিএনজি চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।  তিনি বলেন, হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর ওই চালক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।


চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হুমায়ন কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাক্টরটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।  পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর
নোয়াখালীতে জাল টাকাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৮৪০ দিন ১১ ঘন্টা ৪৬ মিনিট আগে


জেনারেটরের শর্ট সার্কিটে ৮ দোকান পুড়ে ছাই

৮৪১ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে