নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নোয়াখালী-৪ আসন:আ'লীগের মনোনয়ন ফরম নিলেন শিহাব উদ্দিন শাহিন

নোয়াখালী-৪ আসন:আ'লীগের মনোনয়ন ফরম নিলেন শিহাব উদ্দিন শাহিন





দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপর দলের বিভিন্ন বিভাগের নেতাদের সঙ্গে নোয়াখালী-৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জাতীয় নেতা আবদুল মালেক উকিলের ভ্রাতুষ্পুত্র এডভোকেট শিহাব উদ্দিন শাহিন। 


শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা।


সদর ও সুবর্ণচর উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী-৪ আসনটি আওয়ামী লীগের জন্য গুরুত্বপূর্ণ একটি আসন। যেখান থেকে বেড়ে ওঠে দলের সভাপতির দায়িত্ব পালন করেন আবদুল মালেক উকিল। এবার দলের তৃণমূলের নেতাকর্মীদের চাপের মুখে এই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন। 


এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের, সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের,  সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন খেলন, সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার'সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।


শনিবার থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হবে।

আরও খবর
নোয়াখালীতে জাল টাকাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৮৪০ দিন ১১ ঘন্টা ৪৭ মিনিট আগে


জেনারেটরের শর্ট সার্কিটে ৮ দোকান পুড়ে ছাই

৮৪১ দিন ১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে