নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নৌকা মার্কায় ভোট দিলে ভাগ্যের পরিবর্তন হয়: এমপি মোরশেদ

নৌকা মার্কায় ভোট দিলে ভাগ্যের পরিবর্তন হয়: এমপি মোরশেদ



নৌকা মার্কায় ভোট দিলে ভাগ্যের পরিবর্তন হয়: এমপি মোরশেদ


রিপন মজুমদার নোয়াখালী প্রতিনিধি

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের উদ্দেশ করে  নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম বলেছেন, নৌকা মার্কায় ভোট দেওয়া মানে আপনাদের ভাগ্যের পরিবর্তন হওয়া, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। তিনি বলেছেন, নৌকা মার্কায় ভোট দিলে, আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে, আপনারা উপকৃত হবেন। প্রধানমন্ত্রী ২০ রকমের ভাতা দিয়ে থাকে। এ ভাতা শেখ হাসিনার আগে কেউ আপনাদের দেয় নাই।


শনিবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে আয়োজিত মত বিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৯নং নবীপুর ইউনিয়ন পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায়  প্রায় ৫হাজার উপকারভোগী এ সভায় অংশ গ্রহণ করেন।      


বিএনপিসহ বিরোধীদল গুলো কঠোর সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু সাড়ে তিন বছর ক্ষমতায় ছিল। সাড়ে ৩ বছরের পর ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতার বাহিরে ছিল। এ ২১ বছরে যারা ক্ষমতায় আসছে, তারা দেশটাকে একেবারে জাহান্নামে নিয়ে গেছে।  কারণ তারাতো দেশ সৃষ্টি করে নাই। তাদের সে দরদও নেই। আর যারা দেশ সৃষ্টি করছে। তারা আজকে ক্ষমতায় আসায় শেখ হাসিনা দেশের উন্নয়ন করছে। দেশকে বাঁচাতে হলে দেশের উন্নয়ন করতে হবে।


ভাতাভোগীদের নৌকায় ভোট দেওয়ার শপথ করিয়ে মোরশেদ আলম বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা আর ভুল করবেননা। ওই একটা কি আছেনা ধানের শীষ। ওটার জন্য আগে নাকি সব বুড়াবুড়ি পাগল হয়ে যেত। আমিওতো বুড়া। আমারতো মনে হয় আমার বয়সে এখানে কয়জন আছে, আমি জানিনা। আমিতো পাগল হয় নাই। কারণ আমি জানি, আপনারা জানেন, সত্যিকার বাবাকে স্বীকার করতে হবে। দেশটা সৃষ্টি করেছে বঙ্গবন্ধু,বাবা না থাকলে সন্তানের জন্ম হয়না। দেশের পরিচয় দিতে হলে, এ জাতির পিতার পরিচয় দিতে হয়।

 

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদের সভাপতিত্বে নবীপুর ইউপি চেয়ারম্যান মো.বেলায়েত হোসেন সোহেলের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, সেনবাগ উপজেলা ভাইস চেয়ারম্যান মো. গোলাম কবির, সেনবাগ উপজেলা সমাবসেবা অফিসার বোরহান উদ্দিন প্রমূখ।

আরও খবর
নোয়াখালীতে জাল টাকাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৮৪০ দিন ১১ ঘন্টা ৪৭ মিনিট আগে


জেনারেটরের শর্ট সার্কিটে ৮ দোকান পুড়ে ছাই

৮৪১ দিন ১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে