নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আ.লীগ পুনরায় ক্ষমতায় গেলে নারীদের আরো বেশি মূল্যায়ন করবে


নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকে নারীদের অনেক মূল্যায়ন করেছে। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় গেলে এ নারীদের আরো বেশি মূল্যায়ন করবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হলে, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে, আপনারা নৌকা মার্কায় ভোট দিবেন। নৌকা মার্কায় ভোট দিলে আপনারা সব ধরনের সুযোগ সুবিধা পাবেন।


শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উঠান বৈঠকে উপস্থিত নেতাকর্মিদের উদ্দেশ করে তিনি এসব কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগ এ উঠান বৈঠকের আয়োজন করে।


স্থানীয় রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আজকে সেনবাগে আওয়ামী লীগে আওয়ামী লীগে বিভক্ত। এটার প্রয়োজন নেই। সেনবাগে গত ৯বছরে আওয়ামী লীগের মধ্যে আমি যে লুকোচুরি খেলা দেখেছি। এটাতো তারাই তাদেরকে ঠকিয়েছে। আপনারা দলে বিভক্তি করে দলকে দুর্বল করবেন না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ যদি এক সাথে থাকে, এক যোগে কাজ করে, তাহলে আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না।


মোরশেদ আলম বলেন, সেনবাগে আমি ছাড়া কেউ আওয়ামী লীগের কোনো এমপি দেখেন নাই। আমি এক মাত্র ব্যক্তি যে গত ৪০ বছর পরে আমি আপনাদের আওয়ামী লীগের এমপি হয়ে আপনাদের কাছে এসেছি। আমি অসংখ্য রাস্তা, স্কুল, কলেজ, মাদরাসা করে দিয়েছি। আমি অসংখ্য লোককে সাহায্য সহযোগিতা করেছি, চিকিৎসা দিয়েছি। আমি যতটুক পেরেছি আমার সাধ্য মতে কাজ করে গিয়েছি।


নেতাকর্মিদের উদ্দেশ করে বলেন , আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশ স্বাধীন করেছে।  যদি ঊনার জন্ম না হতো তাহলে আপনারা স্বাধীন বাংলাদেশ পেতেন না। প্রধানমন্ত্রী মহিলাদের জন্য স্বামী পরিত্যক্ত ভাতা,বৃদ্ধ ভাতা দিয়েছে। আপনারা অনেকে পাচ্ছেন। যারা পান নাই তারা ভবিষ্যতে পাবেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ যাদের বাড়ি নেই, ঘর নেই তাদের একটি করে ঘর করে দিবেন। সেনবাগে অনেক ঘর হয়েছে। ভবিষ্যতে জায়গা পাওয়া গেলে যাদের ঘর নেই তাদের আরো ঘর করে দেওয়া হবে।


১নং ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল আহাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমনের সঞ্চালনায় উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শওকত হোসেন কানন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কবির, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সামছু উদ্দিন রিয়াদ, ছাতারপাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল হক চৌধুরী, আবদুল মমিন, আবদুর রব বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম কন্ট্রক্টর প্রমূখ।

আরও খবর
নোয়াখালীতে জাল টাকাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৮৪০ দিন ১৩ ঘন্টা ৩৩ মিনিট আগে


জেনারেটরের শর্ট সার্কিটে ৮ দোকান পুড়ে ছাই

৮৪১ দিন ১৭ ঘন্টা ৩৪ মিনিট আগে