নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নোয়াখালীতে বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদ করেছিলেন আবদুল মালেক উকিল



মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মালেক উকিলের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে নোয়াখালীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা আওয়ামী লীগ এ কর্মসূচির আয়োজন করে।


আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, সিনিয়র সহসভাপতি ও নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহান, মরহুমের জৈষ্ঠ পুত্র গোলাম মহি উদ্দিন লাতু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের, সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের প্রমূখ।


এরআগে, দুপুরে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন খেলনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ চৌধুরীর সঞ্চালনায় জেলা ও উপজেলা আওয়ামী লীগের আবদুল মালেক উকিলের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।


সুবর্ণচরের আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্ব-পরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার পর সেনাবাহিনীর হাতে গ্রেফতার হন আবদুল মালেক উকিল। গ্রেফতার পরবর্তী দীর্ঘ কারাবাসের পর কারা মুক্ত হয়ে ১৯৭৮ সালে রমনা পার্কে প্রথম জনার্কীণ সাংবাদিক সম্মেলনে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের হত্যার বিচার দাবি করেন আবদুল মালেক উকিল। শুধু তাই নয়, বঙ্গবন্ধু হত্যার পর আওয়ামী লীগের চরম দুঃসময়ে ১৯৭৮ সাল  থেকে ১৯৮১ সাল পযন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনের পর বঙ্গবন্ধু কন্যার হাতে দলের সভাপতির দায়িত্ব তুলে দেন তিনি।


আবদুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, সকাল ৯টায় জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে মরহুমের করব জিয়ারত ও পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর দোয়ার আয়োজন করা হয়। সকাল ১০টায় সদর উপজেলার বাঁধেরহাট আবদুল মালেক উকিল ডিগ্রি (অনার্স) কলেজে দোয়া ও আলোচনাসভা, দুুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ, মাইজদী গালর্স একাডেমি হাই আলোচনা সভা ও দোয়া এবং সন্ধ্যায় মোহামেডান স্পোটিং ক্লাবে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দিনব্যাপি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ আবদুল মালেক উকিলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আরও খবর
নোয়াখালীতে জাল টাকাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৮৪০ দিন ১৩ ঘন্টা ৩৩ মিনিট আগে


জেনারেটরের শর্ট সার্কিটে ৮ দোকান পুড়ে ছাই

৮৪১ দিন ১৭ ঘন্টা ৩৪ মিনিট আগে