নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্ম জয়ন্তী পালিত

মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্ম জয়ন্তী পালিত



মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্ম জয়ন্তী উপলক্ষে, নোয়াখালীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক যুব শান্তি ক্যাম্প


রিপন মজুমদার বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী প্রতিনিধি 

নোয়াখালীতে শনিবার থেকে তিন দিনব্যাপী শুরু হচ্ছে আন্তর্জাতিক যুব শান্তি ক্যাম্প। ভারতের ৬২ সাইক্লিস্টসহ ক্যাম্পে ১২টি দেশের ৩৫০জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। জেলার সোনাইমুড়ি উপজেলাস্থ গান্ধী আশ্রম ট্রাস্টের উদ্যোগে গান্ধী আশ্রম প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী এবং মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্ম জয়ন্তী উপলক্ষে এ ক্যাম্পের আয়োজন করা হয়।


শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান, গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) জীবন কানাই দাস।


এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমাইল হোসেন, ভারতের স্নেহালয়া সংগের আহ্বায়ক ড. গিরিশ কুলকার্নি, গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক ও সিইও রাহা নব কুমার, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার, সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, সাবেক সহসভাপতি মনিরুজ্জামান চৌধুরী প্রমূখ।


ট্রাস্টের চেয়ারম্যান জীবন কানাই দাস জানান, ইতোমধ্যে চার হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে ভারতের ৬২ সাইক্লিস্ট ও ভারত, নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, সুইডেন, জার্মানী,  যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের অতিথিরা এসে পৌঁছেছেন। তাদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীসহ গান্ধী আশ্রমের নিজস্ব স্বেচ্ছাসেবীরাও কাজ করছেন।


বিশ্বব্যাপী শান্তি ও সম্প্রীতি বৃদ্ধির উদ্দেশ্যেই মূলত এ ক্যাম্পের আয়োজন করা হয়। ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত এ ক্যাম্পে প্রতিদিন শান্তি সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। বাংলাদেশের মন্ত্রী, সচিবসহ বিভিন্ন দেশের অতিথিরা শান্তি সমাবেশে বক্তব্য রাখবেন।


এসময় তিনি আন্তর্জাতিক যুব পিস ক্যাম্পকে সফল করতে গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, প্রশাসন ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

আরও খবর
নোয়াখালীতে জাল টাকাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৮৪০ দিন ১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে


জেনারেটরের শর্ট সার্কিটে ৮ দোকান পুড়ে ছাই

৮৪১ দিন ১৭ ঘন্টা ৩৫ মিনিট আগে