নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নোয়াখালীতে বিএনপির সমাবেশ

নোয়াখালীতে বিএনপির সমাবেশ



নোয়াখালীতে বিএনপির সমাবেশ


‘খালেদা জিয়ার কোনো দুর্ঘটনা ঘটে এর হিসাব কড়া-গন্ডায় সরকারকে দিতে হবে’


রিপন মজুমদার নোয়াখালী প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে সমাবেশ করেছে নোয়াখালী জেলা বিএনপি।


রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নোয়াখালী প্রেসক্লাব চত্ত্বরে এ কর্মসূচি পালন করা হয়। নোয়াখালী জেলা বিএনপি ও সহযোগী সংগঠন  এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার কোনো দুর্ঘটনা ঘটে এর হিসাব কড়া-গন্ডায় এ সরকারকে দিতে হবে।


জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মো.শাহজাহান।


সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার কোনো দুর্ঘটনা ঘটে এর হিসাব কড়া-গন্ডায় এ সরকারকে দিতে হবে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, এ মৃত্যু বৃথা যাবেনা, এ মৃত্যুর অনেক মাশুল আপনাকে এবং আপনার দলকে দিতে হবে। এ সময় দেশের স্বার্থে এ সরকারকে পদত্যাগ এবং খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানান বক্তারা।


প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মো.শাহজাহান বলেন, যে পুলিশ গুলি করে তার কাছে আমরা জবাব চাইবো না, আমরা জবাব চাইবো তার পিছনে কে আছে, তার কাছে। আমরা মৃত্যুর জন্য তৈরী হয়েছি, যে মানুষ মৃত্যুর জন্য তৈরী হয়, সে বোমার থেকেও শক্তিশালী। ৫ অক্টোবরের রোড মার্চের পর দাবি না মানলে, দাবি মানার জন্য যে কাজ টুকু করার দরকার, আগামীতে সে কাজ করে, আমরা সরকারকে পদত্যাগে বাধ্য করব। নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতেই হবে।


নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মো.সলিম উল্যাহ বাহার হিরণ,সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, নোয়াখালী পৌর বিএনপির সভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যাহ রাসেল, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমূখ।

আরও খবর
নোয়াখালীতে জাল টাকাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৮৪০ দিন ১৩ ঘন্টা ৩৩ মিনিট আগে


জেনারেটরের শর্ট সার্কিটে ৮ দোকান পুড়ে ছাই

৮৪১ দিন ১৭ ঘন্টা ৩৪ মিনিট আগে