নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

দীর্ঘ প্রতীক্ষিত পর নোয়াখালী প্রেস ক্লাব নির্বাচন সম্পূর্ণ,

দীর্ঘ প্রতীক্ষিত পর নোয়াখালী প্রেস ক্লাব নির্বাচন সম্পূর্ণ,



দীর্ঘ প্রতীক্ষিত পর নোয়াখালী প্রেস ক্লাব নির্বাচন সম্পূর্ণ, বখতিয়ার সভাপতি মঞ্জু সম্পাদক 


রিপন মজুমদার স্টাফ রিপোর্টার নোয়াখালী 

দীর্ঘ প্রতীক্ষিত নোয়াখালী প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বখতিয়ার শিকদার ও সাধারণ সম্পাদক পদে আবু নাসের মঞ্জু নির্বাচিত হয়েছেন। 

প্রায় ৬ বছরের খরা কাটিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কার্যকরী কমিটি নির্বাচিত করল নোয়াখালী প্রেস ক্লাবের সদস্যবৃন্দ। 

আনন্দমুখর পরিবেশে ২৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টা থেকে বেলা ১২টা পর্যন্ত নোয়াখালী জেলা প্রশাসন স্কুলের হল রুমে জেলা প্রশাসক দেওয়ান মাহবুব রহমান এর নিয়ন্ত্রণে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে প্রশাসনিক নিরাপত্তা বলয়ের মধ্যে একটি স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে বহুল কাঙ্খিত সাংবাদিক নেতৃত্ব নির্বাচিত করে সম্মানিত ভোটার বৃন্দ।

প্রেস ক্লাবের ৫৭ জন সদস্যের মধ্যে সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন ভোটের আগেই মৃত্যুবরণ করায় বাকি ৫৬ জন সদস্যের মধ্যে মোট ৫৫ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে বখতিয়ার শিকদার ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর ইউসুফ ১৪ ভোট পেয়ে ২১ ভোটের ব্যবধানে পরাজিত হন।

সাধারণ সম্পাদক পদে চারজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে আবু নাছের মঞ্জু ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুল হাসান মীরন ১৭ ভোট পেয়ে ১১ ভোটের ব্যবধানে পরাজিত হন।

কোষাধ্যক্ষ পদে আলাউদ্দিন শিবলু ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমন ভৌমিক ১৭ ভোট পেয়ে ৭ ভোটের ব্যবধানে পরাজিত হন।

এছাড়াও সহ-সভাপতি পদে ২জন

মাসুদ পারভেজ (এনটিভি) ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

শাহ এমরান সুজন (দৈনিক সোনালী জমিন) ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে দু'জন

এ আর আজাদ সোহেল (দৈনিক ভোরের আকাশ) ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

আকবর হোসেন সোহাগ (নিউজ ২৪) ২২ ভোট পেয়ে নির্বাচিত হন।

তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় মোঃ সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক পদে ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন নাসির শাহ নয়ন।

প্রচার সম্পাদক পদে গাজী রুবেল ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য পদে তিনজন

আব্দুল মোতালেব ৩০ ভোট পেয়ে প্রথম সদস্য নির্বাচিত হন। নুর রহমান ২৩ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন।

আরও খবর
নোয়াখালীতে জাল টাকাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৮৪০ দিন ১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে


জেনারেটরের শর্ট সার্কিটে ৮ দোকান পুড়ে ছাই

৮৪১ দিন ১৭ ঘন্টা ৩৫ মিনিট আগে