নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বেগমগঞ্জে ১২০ টাকার দ্বন্দ্বে দিনমজুরকে কুপিয়ে হত্যা আসামি গ্রেফতার ২

বেগমগঞ্জে ১২০ টাকার দ্বন্দ্বে দিনমজুরকে কুপিয়ে হত্যা আসামি গ্রেফতার ২



বেগমগঞ্জে ১২০ টাকার দ্বন্দ্বে দিনমজুরকে কুপিয়ে হত্যা আসামি গ্রেফতার ২


স্টাফ রিপোর্টার নোয়াখালী 

নোয়াখালীর বেগমগঞ্জে দিনমজুর মো.সোহেল (৩০) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।


গ্রেফতার ফারুক হোসেন ওরফে সোহেল (২২) চৌমুহনী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের আলীপুর এলাকার আজগর হাজী বাড়ির মো.বাহারের ছেলে ও একই বাড়ির আমির হোসেন ওরফে মানিকের ছেলে মো.আমিনুল ইসলাম ওরফে মাহফুজ (১৯)।


মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে চট্টগ্রামের হাটহাজারী, রাউজান ও সিএমপির বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বেগমগঞ্জ থানার পুলিশ।  এর আগে, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যা পৌনে ৬টার দিকে চৌমুহনী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের আলীপুর এলাকার বলির দোকানের সামনে এ ঘটনা ঘটে। পরে একই দিন রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


নিহত মোহাম্মদ সোহেল উপজেলার চৌমুহনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর গ্রামের মফিজ উল্যাহ মিয়ার বাড়ির মৃত বাচ্চু মিয়ার ছেলে।


জানা যায়, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যা পৌনে ৬টার দিকে চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার বলির দোকানের সামনে কাজের ১২০ টাকা নিয়ে ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রামের ঠাকুর বাড়ির বাহারের ছেলে সোহেলের (২৮) সঙ্গে মোহাম্মদ সোহেলের কথা-কাটাকাটি হয়। পরে সোহেলসহ অজ্ঞাতনামা কয়েকজন যুবক লোহার রড়,স্ট্যাম্প দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে এবং দেশীয় অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে তাকে গুরুতর জখম করে। পরে তার আত্মীয়স্বজন খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোহাম্মদ সোহেলকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠায়। ঢাকা মেডিকেলে নেওয়ার পর একই দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, সোহেল হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।  মঙ্গলবার আসামিদের আদালতে সোপর্দ করা হয়। আসামি ফারুক হোসেন ওরফে সোহেল আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

আরও খবর
নোয়াখালীতে জাল টাকাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৮৪০ দিন ১৪ ঘন্টা ৪৫ মিনিট আগে


জেনারেটরের শর্ট সার্কিটে ৮ দোকান পুড়ে ছাই

৮৪১ দিন ১৮ ঘন্টা ৪৬ মিনিট আগে