নোয়াখালীর সেনবাগে বিএমএসএফ ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত৷
রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালী
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সেনবাগ উপজেলা কমিটির উদ্যোগে বিএমএসএফ এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে (১৫ জুলাই) শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের সময় সেনবাগ পৌরসভায় জেলা পরিষদ মার্কেটের ২য় তলায় প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন করা হয়৷
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সেনবাগ উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক সাহাব উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃরেজাউল করিম রাজুর সঞ্চালনায় কেক কাটা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আশরাফুল আলম সুমন,
সহ-সভাপতি মোঃহাবিবুর রহমান হারুন,সাংগঠনিক সম্পাদক এম এ হাসান,সাংবাদিক মোঃ ইমতিয়াজ উদ্দিন,
অর্থ বিষয়ক সম্পাদক আলা উদ্দিন আলো,ধর্ম বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান প্রমূখ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক এসোসিয়েশন বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠ ও দৈনিক দেশচিত্র প্রতিনিধি সিনিয়ার সাংবাদিক রিপন মজুমদার।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর দিন-রাত সাংবাদিক নির্যাতন ও ১৪ দফা দাবি নিয়ে কাজ করে যাচ্ছেন, তাই বাংলাদেশের সকল সাংবাদিকদের কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।
৮৪০ দিন ১৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
৮৪১ দিন ১৮ ঘন্টা ৪৬ মিনিট আগে
৮৪১ দিন ২৩ ঘন্টা ৬ মিনিট আগে
৮৪৩ দিন ১৬ ঘন্টা ২৯ মিনিট আগে
৮৪৩ দিন ১৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
৮৪৪ দিন ১৯ ঘন্টা ৩৫ মিনিট আগে
৮৪৬ দিন ২১ ঘন্টা ৫ মিনিট আগে
৮৪৬ দিন ২১ ঘন্টা ৩১ মিনিট আগে