নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সুবর্ণচরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর হামলা

সুবর্ণচরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর হামলা



সুবর্ণচরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর উপর হামলা

 রিপন মজুমদার বেগমগঞ্জ উপজেলা প্রতিনিধি নোয়াখালী 

নোয়াখালীর সুবর্ণচরে চাঁদা না পেয়ে ব্যবসায়ী ও তার প্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ফজলে এলাহী ফজলু নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

শুক্রবার (১৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার চরজব্বার থানা মোড়ে রুপসী মেডিসিন কর্নারের সামনের ফার্মেসীতে এ ঘটনা ঘটে।

ফজলে এলাহী ফজলু চর জুবিলী ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের নুরুল হকের ছেলে। ইতিমধ্যে নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলার আসামি। তিনি নিজেকে উপজেলা আওয়ামী লীগের নেতা বলে দাবি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফজলে এলাহী ফজলু বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এসে সরাসরি রুপসী মেডিসিন কর্ণারে ডুকে চাঁদাদাবী করে গালমন্দ করতে থাকে। এসময় ফার্মেসীর মালিক মুজাহিদুল ইসলাম সোহেল তাকে চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে ফজলু সোহেলের উপর হামলে পড়ে ও দোকানে ভাংচুর চালায়। তার এধরনের আচরণ দেখে স্থানীয় লোকজন ও ওষুধ ক্রেতারা ক্ষিপ্ত হয়ে ফজলুকে মারধর করে। এসময় ফজলু দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে সে নানান ধরনের হুমকি ধুমকি দেয়।  স্থানীয় ব্যবসায়ীরা নিন্দা প্রকাশ করে ফজলুকে আইনের আওতায় এনে বিচারের দাবি করে।

সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাহারউদ্দিন খেলন জানান, ফজলু উপজেলা আওয়ামী লীগের কোন পদে নেই। তার বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। তার এসব অপকর্মের দায়ভার আওয়ামীলীগ নিবে না।

চরজব্বার থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, এ ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ ফেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর
নোয়াখালীতে জাল টাকাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৮৪০ দিন ১৪ ঘন্টা ৪৫ মিনিট আগে


জেনারেটরের শর্ট সার্কিটে ৮ দোকান পুড়ে ছাই

৮৪১ দিন ১৮ ঘন্টা ৪৬ মিনিট আগে