নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নোয়াখালীর কিশোরীর অভিযোগে যুবকের ছয় মাসের কারাদন্ড



নোয়াখালীর চাটখিলে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


বুধবার (৫ জুলাই) দুপুরে জেলার চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া তার কার্যালয়ে এ দণ্ডাদেশ দেন।  


দন্ডপ্রাপ্ত আশিক এলাহি (২৫) উপজেলার নোয়াখোলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাত্রাপাড়া গ্রামের আমির উদ্দিন মিজি বাড়ির হারুনুর রশিদের ছেলে।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আশিক এলাহি সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১৬ বছর বয়সী এক ছাত্রীকে জোর করে তুলে নিয়ে ভুয়া তথ্য দিয়ে বানানো নকল জন্ম নিবন্ধন সনদ উপস্থাপন করে নোটারির মাধ্যমে গত মার্চ মাসে দুই লাখ টাকা দেনমোহরে বিয়ে করে। কাগজপত্র ঘষামাজা করে নিজের বয়সও বদলে ফেলে আশিক।


বিষয়টি জানাজানি হলে গত এপ্রিলে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। কিন্তু ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরেও আশিক মেয়েটিকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। এসএসসি পরীক্ষার সময় যাতায়াতে তাকে বাধা দেওয়ার পাশাপাশি মেয়েটির পরিবারকে বিভিন্ন হুমকি দিয়ে আসছিল। বিষয়টি নিয়ে ইউএনও বরাবর অভিযোগ করেন মেয়েটির পরিবার।


চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালতের বিষয়ে নিশ্চিত করে বলেন, জোরপূর্বক বাল্যবিবাহ, প্রকৃত বয়স চুরি, রাস্তায় মেয়েকে উত্ত্যক্ত করাসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে বাল্য বিবাহ নিরোধ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে পুলিশ তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।  

আরও খবর
নোয়াখালীতে জাল টাকাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৮৪০ দিন ১৪ ঘন্টা ৪৫ মিনিট আগে


জেনারেটরের শর্ট সার্কিটে ৮ দোকান পুড়ে ছাই

৮৪১ দিন ১৮ ঘন্টা ৪৬ মিনিট আগে