নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাংচুর

কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাংচুর


কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাংচুর

 রিপন মজুমদার উপজেলা প্রতিনিধি নোয়াখালী 
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন শাহেদের বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলর ও ছাত্রলীগ নেতাকর্মিদের বিরুদ্ধে। এ সময় হামলাকারীরা ছাত্রদল নেতা শাহেদের বড় ভাই বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোশারেফ হোসেন নাহিদের বসত ঘরও ভাংচুর করে।   

সোমবার (৩ জুলাই) রাত ১০টার পর উপজেলার বসুরহাট পৌরসভার ২নম্বর ওয়ার্ডের রামদি এলাকায় ছাত্রদল নেতা শাহেদের বাড়িতে এই হামলাও ভাংচুরের ঘটনা ঘটে।   

ভুক্তভোগী ছাত্রদল নেতা শাহেদ অভিযোগ করে বলেন,গতকাল মঙ্গলবার রাত ১০টার বসুরহাট পৌরসভা ছাত্রলীগের একদল নেতাকর্মি ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেন আরজুর নেতৃত্বে আমাদের বাড়ির সামনে অবস্থান নেয়। সেখানে তারা আমার বিরুদ্ধে রাজনৈতিক স্লোগান দেয়। এরপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আমাদের তিনটি বসত ঘরে ব্যাপক ভাংচুর করে। এর মধ্যে আমার বড় ভাই আওয়ামীলীগ নেতা সাবেক কাউন্সিলর মোশারেফ হোসেন নাহিদের বসত ঘরও ভাংচুর করে তারা। 

শাহেদ অভিযোগ করে আও বলেন, ছাত্রলীগ নেতাকর্মিরা আমাদের বাড়ির সামনে অবস্থান নিলে আমি স্থানীয় কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা আরজুকে একাধিকবার ফোন করি।  কিন্ত তিনি আমার ফোন ধরেননি। পরে জানতে পারি কাউন্সিলর আরজুর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মিরা রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এই হামলা চালিয়েছে।  

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর আবুল হোসেন আরজু দাবি করেন,তিনি গতকাল এলাকায় ছিলেন না। তাদের অভিযোগ একেবারেই মিথ্যা বানোয়াট।  

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জা বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। সেখানে স্থানীয় কিছু জটিলতা হয়েছে। বিষয়টি তিনি দেখছেন।    

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, ওদের পারিবারিক ঝামেলা আছে। হামলা ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  
আরও খবর
নোয়াখালীতে জাল টাকাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৮৪০ দিন ১৩ ঘন্টা ৩৩ মিনিট আগে


জেনারেটরের শর্ট সার্কিটে ৮ দোকান পুড়ে ছাই

৮৪১ দিন ১৭ ঘন্টা ৩৪ মিনিট আগে