নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কোম্পানীগঞ্জে হামলার শিকার বিএনপি নেতাদের শয্যা পাশে হাসনা মওদুদ

কোম্পানীগঞ্জে হামলার শিকার বিএনপি নেতাদের শয্যা পাশে হাসনা মওদুদ



কোম্পানীগঞ্জে হামলার শিকার বিএনপি নেতাদের শয্যা পাশে হাসনা মওদুদ


 রিপন মজুমদার নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ক্ষমতাসীন দলের নেতাকর্মিদের হামলায় আহত উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহামন রিপন ও বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওয়াদুল হক রাফেলের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসনা জসিম উদদীন মওদুদ।  


সোমবার (১৯ জুন) বিকেল ৫টার দিকে তিনি রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন দুই নেতাকে দেখতে যান।  সেখানে কিছুক্ষণ অবস্থান করে তাদের স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং আশু রোগমুক্তি কামনা করেন। তিনি আহত নেতাদের চিকিৎসা ও মামলার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। 


ওই সময় হাসপাতালে উপস্থিত নেতাকর্মিদের হাসনা মওদুদ বলেন, নোয়াখালী ৫ আসনে কোনো দলের হামলা-সংঘাত চলবেনা। এখানে লেভেল ফ্লেয়িং ফ্লিড করতে হবে। এই দায়িত্ব সরকারের। এখানে অনেক বিদেশী পর্যবেক্ষকের নজর রয়েছে। আমাদের নেতাদের ওপর হামলা করে উল্টো কোন তদন্ত না করে তাদের নামে মামলা দেওয়া হয়েছে।  


এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, সদস্য সচিব জাহেদুর রহমান রাজন,কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন রুবেল প্রমূল।  


উল্লেখ্য, গত বৃহস্পতিবার ১৫ জুন বিকেল ৫টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপির নেতাকর্মিদের ওপর ক্ষমতাসীন দলের নেতাকর্মিরা হামলা চালায়। এতে উপজেলা বিএনপির সদস্য সচিবসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক মো.আলমগীর হোসেন পাল্টা হামলার শিকার হওয়ার অভিযোগ উঠে বিএনপির নেতাকর্মিদের বিরুদ্ধে। পরে স্বেচ্ছাসেবকলীগ নেতা আলমগীর বাদী হয়ে বিএনপির ২৪৩জন নেতাকর্মির নামে মামলা দায়ের করেন।

আরও খবর
নোয়াখালীতে জাল টাকাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৮৪০ দিন ১৩ ঘন্টা ৩৩ মিনিট আগে


জেনারেটরের শর্ট সার্কিটে ৮ দোকান পুড়ে ছাই

৮৪১ দিন ১৭ ঘন্টা ৩৪ মিনিট আগে