নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সোনাইমুড়ীতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত

সোনাইমুড়ীতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত



সোনাইমুড়ীতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত


রিপন মজুমদার নোয়াখালী প্রতিনিধি।

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকের মৃত্যু হয়েছে।  তবে এ দুর্ঘটনায় আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  


শনিবার (১৭ জুন) দুপুর দেড়টার দিকে সোনাইমুড়ী টু চাটখিল সড়কের জয়াগ ইউনিয়নের ভাউর কোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই সময় উত্তোজিত জনতা বাসে আগুন ধরিয়ে দেয়।  


নিহত সিএনজি চালকের নাম মো.মানিক (৩৬)।  সে লক্ষীপুর জেলার রামগঞ্জ এলাকার বানুয়াই গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।  


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার দুপুরে সোনাইমুড়ীর জয়াগ থেকে জননী প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে যাচ্ছিল। সিএনজি চালক খালি সিএনজি নিয়ে সোনাইমুড়ী থেকে রামগঞ্জের দিকে আসছিল। এ সময় সোনাইমুড়ী টু চাটখিল সড়কের ভাউর কোট এলাকায় বাস চালক আরফিুর রহমান একটি ট্রাককে ওভারট্রেক করতে গেলে সিএনজির সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক মানিক মারা যায়। পরে উত্তেজিত বাসে আগুন ধরিয়ে দেয়। এরপর সোনাইমুড়ী-চাটখিল সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। একপর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  


সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, ঘটনার পরপরই বাসের চালক-হেলপার পালিয়ে যায়। স্থানীয় লোকজন বাসে আগুন ধরিয়ে সড়কে যানচলাচল বন্ধ করে দেয়। বাসটি জব্দ করে থানায় নেওয়া হচ্ছে।  লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর
নোয়াখালীতে জাল টাকাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৮৪০ দিন ১৩ ঘন্টা ৩১ মিনিট আগে


জেনারেটরের শর্ট সার্কিটে ৮ দোকান পুড়ে ছাই

৮৪১ দিন ১৭ ঘন্টা ৩২ মিনিট আগে