নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নোয়াখালীতে প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার।



এখন থেকে নোয়াখালীতে দেশ-বিদেশের যে কোনো প্রান্ত থেকে পুলিশের সেবা পাবে প্রবাসীরা।


প্রবাসী ও তাদের পরিবারের সুরক্ষায় নোয়াখালীতে প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক খুলেছে জেলা পুলিশ। মঙ্গলবার (২৩ মে) দুপুরে আইন-শৃঙ্খলা বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম (পিপিএম বার) প্রবাসী কল্যাণ হেল্প ডেস্কের উদ্বোধন করেন।

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, হেল্প ডেস্ক ২৪ ঘন্টা প্রবাসীদের সেবা দিবে। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে জেলা বিশেষ শাখার ৫ সদস্য নিয়মিত একটি হট লাইন নাম্বারের (০১৩২-০১১০৯৩৩) মাধ্যমে মনিটর করবে। হেল্প ডেস্ক থেকে প্রবাসী ও তাদের পরিবারকে আইনি সহায়তা প্রদান করবে। প্রবাসীদের নিয়ে একটি হোয়াট্সএ্যাপ গ্রুপ খোলা হয়েছে। এ ছাড়া হোয়াট্সএ্যাপ, ইমো, মেসেঞ্জারসহ যেকোনোভাবে প্রবাসী ও তাদের স্বজনরা এ ডেস্কের মাধ্যমে তাদের অভিযোগ জানাতে পারবে পুলিশকে।


উদ্বোধন শেষে পুলিশ সুপার একটি হট লাইন নাম্বারসহ একটি সেলফোন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীমের হাতে তুলে দেন এবং তৎক্ষণাৎ একটি অভিযোগ গ্রহণ করেন।

তিনি জানান, লিখিত অভিযোগ ছাড়াও হট লাইনে করা অভিযোগও পুলিশ খতিয়ে দেখবে এবং সকল ধরণের সহায়তা দেয়া হবে। এ বিষয়ে প্রতি মাসে অন্তত একবার করে গণমাধ্যমকর্মীদের অবহিত করা হবে।


এ সময় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। জেলার যানজট, কিশোর অপরাধ, মাদক ও ছিনতাই প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়। সভায় জেলায় কর্মরত গণমাধ্যমকর্মী ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম উপস্থিত ছিলেন।

আরও খবর
নোয়াখালীতে জাল টাকাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৮৪০ দিন ১৩ ঘন্টা ৩৩ মিনিট আগে


জেনারেটরের শর্ট সার্কিটে ৮ দোকান পুড়ে ছাই

৮৪১ দিন ১৭ ঘন্টা ৩৪ মিনিট আগে