নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মৃত ১ আহত ২

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মৃত ১ আহত ২



নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মৃত ১ আহত ২


 রিপন মজুমদার বেগমগঞ্জ উপজেলা প্রতিনিধি নোয়াখালী। 


নোয়াখালীর মাইজদী বাজার সংলগ্ন সড়কে দ্রুতগতিতে একটি পিকাপভ্যানের চাপায় জুয়েল নামে এক যুবকের মৃত্যু ও বন্ধু শ্যামল এবং পথচারী কেয়ে বেগম গুরুতর আহত। 


নোয়াখালীর মাইজদী টু চৌমুহনী সড়কের মাইজদী বাজার এলাকায় দ্রুতগতির একটি পিকআপভ্যানের চাপায় জুয়েল সাহা (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেল জুয়েলের বন্ধু শ্যামল সাহা(৩২) ও পথচারী কেয়া বেগম (৩৪) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৮ এপ্রিল) বেলা ১২টায় মাইজদী বাজারের সংলগ্ন দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।


নিহত জুয়েল সাহা নোয়াখালী পৌর এলাকার মাস্টার পাড়ার দীলিপ সাহার ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানির স্টোরকিপার হিসেবে কর্মরত ছিলেন। আহত শ্যামল সাহা মাস্টার পাড়া এলাকার বাসিন্দা। তিনি নোয়াখালী সরকারি কলেজে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিজ বাসা থেকে মোটরসাইকেল যোগে বন্ধু শ্যামলকে নিয়ে নিজ কর্মস্থল দত্তবাড়ি এলাকার দিকে যাচ্ছিলেন জুয়েল। তাদের মোটরসাইকেলটি মাইজদী বাজার সংলগ্ন দক্ষিণ পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান উল্টে গিয়ে তাদের মোটরসাইকেলকে চাপা দিলে তারা গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে গেলে কর্মরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন, দুইজনকেই ঢাকা নেওয়ার পথে মারা যায় জুয়েল।


একাধিক প্রত্যক্ষদর্শী জানান, মাইজদী বাজার সংলগ্ন সড়কের পশ্চিম পাশ থেকে একটি অটোরিকশার সামনে দিয়ে হেঁটে সড়ক পার হচ্ছিলেন কেয়া বেগম নামে এক নারী। এ সময় অটোরিকশার পেছনে থাকা পিকআপভ্যানটি অতিক্রম করে সামনে যাওয়ার চেষ্টা করলে কেয়া বেগম সামনে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বিপরীত পাশে থাকা মোটরসাইকেল ও কেয়া বেগমকে চাপা দেয় গাড়িটি। এতে জুয়েল, শ্যামণ ও কেয়া গুরুতর আহত হন। 


সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল আরোহী জুয়েলকে ঢাকা নেওয়ার পথে মারা গেছেন বলে জেনেছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর
নোয়াখালীতে জাল টাকাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

৮৪০ দিন ১৩ ঘন্টা ৩৩ মিনিট আগে


জেনারেটরের শর্ট সার্কিটে ৮ দোকান পুড়ে ছাই

৮৪১ দিন ১৭ ঘন্টা ৩৪ মিনিট আগে