নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বড়লেখায় প্রবাসী সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ও ক্যালেন্ডার মোড়ক উন্মোচন

মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসী সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয় এবং একই সাথে রামাদ্বানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত (২৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার বড়লেখা পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের  সহ সাধারন সম্পাদক শাকিল আহমেদ।


অনুষ্ঠানে সংগঠনের চেয়ারমম্যান হাজ্বী সাইফুর রহমান (নানু) এর সভাপতিত্বে ও শামিম আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন বড়লেখা পি সি মডেল উচ্চ বিদ্যালয়ের  অবসরপ্রাপ্ত শিক্ষক রিয়াজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মওলানা বদরুল ইসলাম, ০২ নং দাসের বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম উদ্দিন নজরুল, নারীশিক্ষা একেডেমি ডিগ্রি কলেজের সহকারি প্রধান শিক্ষক হেলাল উদ্দিন,বড়লেখা সদর ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ লুৎফুর রহমান, জুলাছ আহমেদ,ছাইফুল আলম কাওছার,আফজল হোসেন প্রমুখ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, বড়লেখায় প্রবাসী সমাজ কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দরা বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকান্ড করে যাচ্ছে।তাদের এই মনোভাব ও মানবিক কার্যক্রম গুলোকে আমরা সাধুবাদ জানাই।প্রবাসীরা দেশের জন্য এক অমূল্য সম্পদ।সংগঠনটি তাদের প্রবাসী নেতৃবৃন্দের সহায়তায় বিভিন্ন হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়িয়েছে।দেশের অনেক দুর্যোগকালীন সময়েও অসহায় খেটে খাওয়া মানুষের কল্যাণে কাজ করেছে তারা ।তাদের এই মানবিক কর্মকান্ড যেন আগামীতে সচল থাকে এটাই প্রত্যাশা।


উল্লেখ্য, বড়লেখা প্রবাসী সমাজকল্যাণ সোসাইটির পরিচালনা কমিটির সদস্য কবির হোসাইনের  অর্থায়নে সেলাই মেশিন বিতরণ করা হয়।

আরও খবর