নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বড়লেখা উপজেলা সামাজিক সংগঠন এসোসিয়েশন’ র উদ্যোগে সড়কের ঝোপঝাড় পরিষ্কার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সর্বস্তরের সামাজিক সংগঠনসমূহের ঐক্যবদ্ধ সংগঠন ‘বড়লেখা উপজেলা সামাজিক সংগঠন এসোসিয়েশন’ উদ্যোগে বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের উভয়পাশের ঝোপঝাড় পরিষ্কার ও কয়েকটি বিবর্ণ যাত্রী ছাউনি রং করা হয়েছে।

শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংগঠনের উপদেষ্টামন্ডলী, বিভিন্ন সংগঠনের সদস্য ও স্কাউট সদস্যরা এ কর্মসূচি চালিয়েছে। রাস্তার উভয়পাশের ঝোপঝাড় পরিষ্কার রাখা সড়ক ও জনপথ বিভাগের দায়িত্ব হলেও এ বিভাগটি বরাবরই নির্বাক রয়েছে।

জানা গেছে, সড়ক ও জনপথ বিভাগের চরম উদাসীনতায় কুলাউড়া-বড়লেখা ভায়া চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের উভয়পাশে মারাত্মক ঝোপঝাড়ের সৃষ্টি হয়েছে। জঙ্গল আর ঝোপঝাড়ের কারণে রাস্তার বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখতে না পেয়ে চালকরা প্রায়ই দুর্ঘটনা কবলিত হন। রাস্তার পাশের সওজের নির্মিত যাত্রী ছাউনি বছরের পর বছর রক্ষণাবেক্ষণের অভাবে বিবর্ণ হয়ে গেছে। কোথাও ঝোপঝাড়ে ঢাকা পড়েছে এসব ছাউনি। রাস্তার পাশের এসব ঝোপঝাড় ও কালার উঠে বিবর্ণ যাত্রী ছাউনিগুলো দেখে জঙ্গল পরিষ্কারের ও ছাউনি রং করে দেওয়ার উদ্যোগ নেয় বড়লেখা উপজেলা সামাজিক সংগঠন এসোসিয়েশন। সংগঠনের নেতৃবৃন্দ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বেচ্ছাশ্রমে সড়কের পাশের প্রায় ৮ কিলোমিটার স্থানের ঝোপঝাড় পরিষ্কার করেছেন। এছাড়া তারা বেশ কয়েকটি যাত্রী ছাউনি রং করে দিয়েছেন।


এ কর্মসূচিতে অংশ নেন এসোসিয়েশনের উপদেষ্টামন্ডলী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বশীল এবং স্কাউট সদস্যরা। কর্মসূচির তত্ত্বাবধান করেন মোহাম্মদনগর ইয়াং সোসাইটি আদর্শ ক্লাব, মোহাম্মদনগর রক্তদান সংস্থা, সর্দারপাড়া মানবকল্যাণ সমিতি, দক্ষিণ সুড়িকান্দি আদর্শ ক্লাব, মাইজপাড়া যুবকল্যাণ সমিতি, কেছরীগুল স্বেচ্ছাসেবী সংগঠন, ফ্রেন্ডস সার্কেল ক্লাব বড়লেখা, দক্ষিণ সুড়িকান্দি আদর্শ ক্লাব, গাজিটেকা বহুমুখী সমাজকল্যাণ সমিতি, বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদ, ইয়ুথ এইড অর্গানাইজেশন নিজ বাহাদুরপুর, বৃহত্তর সুড়িকান্দি কেয়ার ফাউন্ডেশন, টিম-ফর কোভিড ডেথ টিম বড়লেখা-জুড়ি, আল-মাদানিয়া সমাজকল্যাণ পরিষদ মধ্যডিমাই, কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশন, খাদিমুল কোরআন পরিষদ বড়লেখা, নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা, হাজী ইছমাইল আলী শিক্ষা ও সেবা ফাউন্ডেশন, দূর্বার মুক্ত স্কাউট, আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশন বড়লেখা সহ ২৫ টি সামাজিক সংগঠনের সদস্যরা। আগামীতে সকল মানবিক এবং সামাজিক কাজে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।


আরও খবর