নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে ট্রাফিক সপ্তাহ- এর শুভ উদ্বোধন।

বরিশাল মহানগরীর বিবির পুকুর পাড় সংলগ্ন ডাচ বাংলা মোড়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে ট্রাফিক সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধন এবং বর্নাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।আজ ২৮ সেপ্টেম্বর তারিখ সকাল ১১.০০টায় ট্রাফিক সপ্তাহ উদ্বোধন এবং র‍্যালি শেষে প্রেস ব্রিফিং করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম। উক্ত প্রেস ব্রিফিং এ সম্মানিত পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, "আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণ ও যানজটমুক্ত উৎসবমুখর পরিবেশে উদযাপন, নগরীতে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনয়ন, ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখ থেকে ০২ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত ট্রাফিক সপ্তাহ পালন করা হবে। তিনি বলেন , "সময় বাঁচাতে গিয়ে অনেকে ট্রাফিক আইন লঙ্ঘন করেন, যা প্রায়ই মর্মান্তিক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। জীবনের চেয়ে দামী কিছু নেই। তাই সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমাদের লক্ষ্য বরিশাল নগরীকে যানজটমুক্ত ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা।” প্রেস ব্রিফিং-এ তিনি ট্রাফিক সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে সাংবাদিক এবং জনসাধারণের সহযোগিতা কামনা করেন এবং কোথাও ট্রাফিক বিশৃঙ্খলা গোচরীভূত হলে জানানোর জন্য ও ট্রাফিক আইন মেনে চলার জন্য নগরবাসীকে আহ্বান জানান।এসময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইনসহ বিএমপি'র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আরও খবর