নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বরিশালে বিএনপির নেতা ও ছাত্রদল থেকে বহিষ্কারের দাবীতে সংবাদ সম্মেলন।

বরিশালে বিএনপি নেতাকে গ্রেফতার ও দল থেকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ছাত্রদল নেতাকর্মীরা। রোববার বেলা ১১ টায় বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ জীবন।তিনি অভিযোগ করেছেন, অবৈধ ড্রেজার ব্যবসা ও স্পিডবোট ঘাট থেকে চাঁদা তোলার প্রতিবাদ করায় শুক্রবার রাতে চড়বাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল সিকদারকে হাতুড়ি পেটা ও কুপিয়ে জখম করে একই ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুরুজ আহমেদ। এই ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় সুরুজ ও তার ভাই রমিজসহ ১৪ জনকে নামধারী এবং ৩ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাজ্জাদ। লিখিত বক্তব্যে চরবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ জীবন বলেন, চরবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুরুজ আহমেদ বিএনপির রাজনীতির সাথে পূর্বে কোনো সম্পৃক্ততা ছিল না। সুরুজের উত্থান সন্ত্রাসী পানামা ফারুকের হাত ধরে। ১৯৯৯ থেকে ২০০১ সালে তিনি চরবাড়িয়া ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করেন। ২০০২ সালে যৌথ বাহিনীর হাতে অস্ত্রসহ আটক হন এই সুরুজ। জেল থেকে মুক্ত পেয়ে তিনি আত্মগোপনে চলে যান।তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের আগে বিএনপির এক নেতার আশীর্বাদে চরবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ বাগিয়ে নেন সুরুজ। ওই কমিটি বিলুপ্ত হয়েছে অনেক আগেই। মোহাম্মদ জীবন আরও বলেন, ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পতনের পর চরবাড়িয়া ইউনিয়নে দখলদারিত্ব শুরু করেন সুরুজ আহমেদ। প্রথমেই তিনি তালতলী-পাতারহাট রুটের স্পিডবোট ঘাট দখলে যান। সেখানে ব্যাপক চাঁদাবাজি শুরু করেন। ওই রুটে চলাচলকারী স্পিডবোট চালক ও মালিকরা তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর চাঁদাবাজির অভিযোগও দেন। চরবাড়িয়া ইউনিয়নে অবৈধ বালুর ব্যবসা নিয়ন্ত্রণ করত নিষিদ্ধ ঘোষিত বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ শামসুদ্দোহা আবিদ। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বেশ কিছুদিন বন্ধ থাকলেও সেপ্টেম্বর মাস থেকে আবিদের ড্রেজার দিয়ে বালু ব্যবসা শুরু করেন সুরুজ আহমেদ।একই সাথে বরিশাল জেলা প্রশাসনের তালতলী বন্দরে থাকা দুইটি পুকুর দখল করে তিনি মাছ চাষ শুরু করেন। এর প্রতিবাদ জানান চরবাড়িয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠন। এতে বেপরোয়া হয়ে ওঠেন সুরুজ আহমেদ। সুরুজ ও তার ভাই রমিজ বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে প্রকাশ্যে ধারালো অস্ত্রসহ তালতলি বন্দরে বেশ কয়েকবার মহড়া দেয় ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। এসময় চরবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল সিকদারকে ধরে নিয়ে হাতুড়িপেটা ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে বন্দরে ফেলে যায়। তিনি বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতার বিচারসহ দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানান ছাত্রদল নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চরবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক সজল আহমেদ, যুবদল আহŸায়ক বশির হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুরুজ আহমেদ। তিনি বলেন, ‘আমি চরবাড়িয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব পদপ্রার্থী। আর অভিযোগকারী ছাত্রদল নেতা সাজ্জাদের বাবাও একই পদের প্রার্থী। এ কারণেই রাজনৈতিকভাবে নেহস্তা ও পদবঞ্চিত করতে আমাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে।
আরও খবর