নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

আমি ব্যক্তি স্বার্থে নয় জনগনের স্বার্থে কাজ করতে চাই। --বরিশালে নবনিযুক্ত জেলা প্রশাসক




বরিশালে নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলন, আমি ব্যক্তি স্বার্থে নয়, জনগণের স্বার্থে কাজ করতে চাই। আমি দিতে এসেছি, আর নেয়ার দায়িত্ব আপনাদের। আমি চাই সকলের সহযোগিতায় নতুন বরিশাল উপহার দিতে।রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।আমি দুর্নীতিকে সহ্য করবো না জানিয়ে তিনি বলেন, আমি যতদিন আছি বরিশালে জনগণের স্বার্থ ছাড়া ব্যক্তি স্বার্থের কোন প্রকল্প বাস্তবায়ন করতে দেয়া হবে না। আর গুণগত মান নিশ্চিত করে যথাসময়ে প্রকল্প শেষও করতে হবে। আমি চাই প্রকল্পের বিষয় জনগণ থেকে শুরু করে সবাই অবগত থাকবে, তাই প্রকল্প স্থলে পুরো কার্যক্রম সাইনবোর্ডে টানিয়ে দেয়া হবে।
সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ আমার কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। ছাত্র আন্দোলনের স্পিডটাকে ধরে নতুন দেশ গড়ার প্রত্যয়ে যাত্রা শুরু করেছি। আমরা শহিদদের রক্ত বৃথা যেতে দেব না।মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনদীপ ঘরাই, বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, বরিশাল টেলিভিশন মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, ইত্তেফাকের বরিশাল ব্যুরো প্রধান শাহিন হাফিজ, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিক সৌরভ, নাগরিক টেলিভিশনের ব্যুরো প্রধান তন্ময় তপু উপুস্থিত ছিলেন তারা।

আরও খবর