নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বরিশালে ভারী বৃষ্টি উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিক্ষোভ


বরিশালে ভারী বৃষ্টি উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে নেমেছেন। তাঁরা নগরের নথুল্লাবাদ ও আমতলা মোড়ে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

এর আগে বেলা সাড়ে ১১টা থেকে সরকারি ব্রজমোহন কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভে অংশ নিতে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। পরে তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ এলাকায় যান। এখানে তাঁদের সঙ্গে যোগ দেন বরিশাল বিশ্ববিদ্যালয়, সরকারি মহিলা কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তাঁরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন। তাঁদের হাতে আছে বিশাল জাতীয় পতাকা এবং বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড। এই বিক্ষোভে শিক্ষার্থীদের সঙ্গে অনেক অভিভাবককেও অংশ নিতে দেখা যায়।বেলা পৌনে ১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করে আমতলা এলাকায় যান এবং মহাসড়কে বিক্ষোভ করেন। তাঁদের হাতে স্লোগান লেখা বিভিন্ন প্ল্যাকার্ড শোভা পায়।আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তাঁরা বিক্ষোভ মিছিল করছেন।এদিকে একই দাবিতে নগরের সদর রোডে বিক্ষোভ করে বাম গণতান্ত্রিক জোট। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নেতা মনীষা চক্রবর্তীসহ বাম জোটের নেতারা এতে অংশ নেন।এসব কর্মসূচিকে ঘিরে কর্মসূচিস্থল, নগরের বিভিন্ন এলাকায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সতর্ক অবস্থায় আছেন।


আরও খবর