নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বরিশালে স্বর্ণালংকার ও মোবাইল ফোন আত্নাসাৎ এর চেষ্টা, বাবা ভাইসহ গ্রেপ্তার।




মালোশিয়া থেকে সহকর্মীর পাঠানো স্বর্ণালংকার ও মোবাইল ফোন তার স্বজনদের ফেরত না দিয়ে আত্মসাৎ চেষ্টা মামলায় জাবেদ হোসেন ইমন (২০) নামে এক মালয়েশিয়া প্রবাসীকে তার বাবা ও ভাইসহ গ্রেপ্তার করা হয়েছে।শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামচরি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মালয়েশিয়া প্রবাসীর স্বর্ণালংকার ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামছড়ি গ্রামের বাসিন্দা খলিলুর রহমান প্যাদা (৪৫), তার মালয়েশিয়া প্রবাসী ছেলে জাবেদ হোসেন ইমন (২০) ও অপর ছেলে মো. কাউসার (২৩)।মামলার বাদী হলেন ঢাকার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম।মামলার বরাত দিয়ে ওসি আসাদুজ্জামান জানান, মামলার বাদীর ফুফাতো ভাই ফয়সাল আহমেদ শুভ্র ৬ বছর ধারে মালয়েশিয়া থাকেন। মালয়েশিয়ায় ইমন ছিলেন তার সহকর্মী। গত ২২ জুন তিনি দেশে ফেরেন। শুভ্র তার কাছে ৯৩ দশমিক ৯৮ গ্রাম ওজনের ৮ লাখ ৮৩ হাজার টাকার স্বর্ণালংকার ও একটি দামি মোবাইল ফোন পাঠান। সেই মালামালগুলো হজরত শাহজালাল বিমানবন্দর থেকে বাদী আরিফুল ইসলামের সংগ্রহ করার কথা ছিল। সেগুলো সংগ্রহ করার জন্য ২৩ জুন আরিফুর ইসলাম বিমানবন্দরে অবস্থান করলে ইমন কৌশলে সেখান থেকে পালিয়ে যান। পরে ইমনের ঠিকানা সংগ্রহ করে লামচরি গ্রামে যান আরিফুল ইসলাম। ইমনের বাড়িতে গিয়ে স্বর্ণালংকার ও মোবাইল ফোন চাইলে তিনি সেগুলো এয়ারপোর্টে আসা স্বজনকে দিয়ে দিয়েছেন বলে জানান।তখন আরিফুল ইসলাম কাউনিয়া থানায় মামলা করেন। মামলার সূত্র ধরে পুলিশ দুই ছেলেসহ বাবাকে গ্রেপ্তার করে এবং আত্মসাৎকৃত মালামাল উদ্ধার করে।
আরও খবর