নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বরিশালে কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত ।




বরিশালে কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর সার্বিক সহযোগিতায় বরিশাল মহানগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম ইনডোরে কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। ০৭ মার্চ  বৃহস্পতিবার সন্ধ্যা ০৭ টায়। সম্মানিত পুলিশ কমিশনার জনাব জিহাদুল কবির, বিপিএম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মেয়র বরিশাল সিটি কর্পোরেশন জনাব আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।প্রধান অতিথি মহোদয় এই টূর্নামেন্ট আয়োজনের উদ্যোগ গ্রহণ করায় বিএমপি কমিশনার মহোদয়কে ধন্যবাদ জানিয়ে বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ এই প্রতিযোগিতা আয়োজন করে যে সূচনা করেছেন আমরা এটি এগিয়ে নিতে চাই। তিনি বরিশালের ক্রীড়াজগত কে আরোও সমৃদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অঙ্গিকার ব্যক্ত করেন। 
আজ ঐতিহাসিক ০৭ মার্চ উপলক্ষে বক্তব্যের শুরুতেই মাননীয় পুলিশ কমিশনার মহোদয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা-বোন ও ৭৫ এর ১৫ ই আগস্ট জাতির পিতার পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্য সহ সকল বীর শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।তিনি এ ধরনের একটি বর্ণাঢ্য আয়োজন সফল ভাবে শেষ করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে এ সময়ে তিনি বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাথে তৃনমুল পর্যায়ের সাধারণ মানুষের সাথে মেলবন্ধন সৃষ্টি করা এই টূর্নামেন্ট আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল। গত ০৩ ফেব্রুয়ারী খেলা শুরু হয়ে দীর্ঘ পথ পরিক্রমায় সকলের অংশগ্রহণে তৃনমূল পর্যায়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে এই আয়োজন পরিপূর্ণ করতে পেরেছি। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সমাজ থেকে মাদক, জুয়া, সন্ত্রাস নির্মূল করে একটি জনমুখী, গণমূখী ও প্রতিরোধমূলক পুলিশী ব্যবস্থা বাস্তবায়ন করার ক্ষেত্রে এ ধরনের একটি আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ছাড়াও বিএমপি ও বরিশাল সিটি কর্পোরেশনের সমন্বয়ে প্রতিটি ওয়ার্ডে মাদক বিরোধী সমাবেশ আয়োজন করে মাদক, সন্ত্রাস নির্মূল করার পাশাপাশি  বরিশালকে একটি বাসযোগ্য নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করেন।উল্লেখ্য যে মহানগরীর সকল থানা এলাকার পৃথক পৃথক ভেন্যুতে আয়োজিত বর্ণাঢ্য এ টুর্নামেন্টে কোতয়ালী মডেল থানা এলাকা থেকে ৩৮ টি  টিম, বন্দর থানা এলাকা থেকে ৩৬ টি, কাউনিয়া থানা এলাকা থেকে ২৪ টি এবং এয়ারপোর্ট থানা এলাকা থেকে ৪৫ টি সহ সর্বমোট ১৪৩ টি টিম অংশগ্রহণ করেন।খেলা শেষে মাননীয় পুলিশ কমিশনার মহোদয় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে শিরোপাসহ নগদ অর্থ তুলে দিয়ে বিজয়ী ও বিজিত দলকে শুভেচ্ছা জানান।এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অতিরিক্ত ডিআইজি  (পদোন্নতি প্রাপ্ত) জনাব আলী আশরাফ ভূঁঞা, বিপিএম-বার, বীর মুক্তিযােদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক, বীর প্রতীক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ ফজলুল করিম সহ বিএমপি'র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, খেলোয়াড়, আগত দর্শকবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও খবর