নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বরিশালে যীশুখ্রিস্টের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে শুভেচ্ছা ও বিনিময় করলেন বিএমপি কমিশনার।


আজ ২৫ ডিসেম্বর যীশুখ্রিস্টের শুভ জন্মদিন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে অপরাহ্নে নগরীর সদর রোডস্থ ক্যাথলিক চার্চের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন, পুলিশ কমিশনার বিএমপি জনাব জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম মহোদয়। এ সময় তিনি ক্যাথলিক চার্চের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্তে ক্যাথলিক চার্চ সংশ্লিষ্টদের সাথে কথা বলে বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন এবং বড়দিন উপলক্ষে নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত অফিসার-ফোর্স ও সুপারভাইজিং কর্মকর্তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।উল্লেখ্য যে, শুভ বড়দিনের এই ধর্মীয় উৎসব কে আরো প্রাণবন্ত, আনন্দঘন ও উৎসবমুখর করতে বরিশাল মহানগরীতে অবস্থিত সকল চার্চ/গীর্জা সমূহে প্রতিনিধিদের মাধ্যমে জন্মদিন উদযাপনের কেক উপহার পাঠিয়ে খ্রিস্টান ধর্মালম্বীদেরকে শুভেচ্ছা জানান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম মহোদয়। শুভেচ্ছা বিনিময় কালে এ সময় আরো উপস্থিত ছিলেন, মাননীয় মেয়র বরিশাল সিটি কর্পোরেশন জনাব আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) ও তার সহধর্মিনী জনাব লুনা আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার বরিশাল জনাব মোঃ শওকত আলী, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার,জেলা প্রশাসক বরিশাল জনাব শহিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতি প্রাপ্ত) জনাব রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মােঃ ফজলুল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম,অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব মােঃ আব্দুল ওয়ারেস সহ বিএমপি'র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।


Tag
আরও খবর