নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বরিশালে প্রধানমন্ত্রী আগমন ও সমাবেশ উপলক্ষে আওয়ামীলিগের বিভাগীয় বর্ধিত সভা অনুষ্ঠিত।


বরিশাল ক্লাব মিলনায়তনে জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে বরিশাল বিভাগীয় বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ১২ টায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ ডিসেম্বর বরিশাল আসছেন। তার আগমন উপলক্ষে অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করার লক্ষ্যে আওয়ামী লীগের বিভাগীয় বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।বরিশাল বিভাগের ছয় জেলা, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারন সম্পাদকবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ।সভায় উপস্থিত ছিলেন,আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মেজর জেনারেল (অব:) হাফিজ মল্লিক, যুগ্ম সাধারন সম্পাদক মো: বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির, সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস এর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, প্রানিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথ, সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুবিনা আক্তার মিরা, আওয়ামী লীগ নেতা মাহাবুব উদ্দিন আহমেদ বীব বিক্রম ও এ্যাডভোকেট বলরাম পোদ্দারসহ বরিশাল বিভাগের ছয় জেলা, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।সভায় বক্তারা আগামী ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর বরিশালের জনসভাকে সাফল্যমন্ডিত করতে নানা দিক-নির্দেশনামুলক বক্তব্য রাখেন।নির্বাচন সামনে রেখে এ সমাবেশ খুবই গুরুত্বপূর্ন দাবী করে বক্তারা সমাবেশে ১০ লাখ লোক সমাগমের প্রত্যয় ব্যাক্ত করেন।"
আরও খবর