নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের সময় ৮৫ জেলেকে কারাদণ্ডসহ জরিমানা।


বরিশাল বিভাগে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের সময় বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৮৫ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে ও তাদের কাছে থেকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ সোমবার ৩০ অক্টোবর মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে গোটা অভিযানে ১৮ দিনে এখন পর্যন্ত ৬৪৯ টি মামলায় ৬৯৫ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ১১ লাখ ৬৮ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।বিভাগীয় মৎস্য অফিস থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ২ হাজার ২০৩ টি অভিযান চালানো হয়েছে এবং ৮৫০টি মোবাইল কোর্ট করা হয়েছে। যেখানে ১৭ দিনে বরিশাল বিভাগের ২৬৬ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ৩ হাজার ৫৯৯ বার বিভিন্ন মাছঘাট, ৬ হাজার ৬৭ বার বিভিন্ন আড়ত ও ৩ হাজার ৯৫৪ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।গত ১৭ দিনের অভিযানে ১৩ হাজার ৪৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ৮ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৫ শত টাকা মূল্যের ৩৯ লাখ ৭৪ হাজার ৪ শত মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়া জব্দ হওয়া সামগ্রী নিলাম করে আয় হয়েছে ৩ লাখ ৭২ হাজার টাকা।নাসির উদ্দিন জানান, ১১ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের ৭ হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজনন স্থল সহ সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ থাকছে।।  

আরও খবর