নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বরিশালে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে পরিত্যক্ত টয়লেট থেকে ২০ কেজি গাজার বস্তা উদ্ধার।


মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের তাড়া খেয়ে পরিত্যক্ত টয়লেটে ২০ কেজি গাঁজার বস্তা ফেলে গাড়িসহ পালিয়ে গেছে মাদক বিক্রেতারা। তবে মাদক বিক্রেতারা পালিয়ে রক্ষা পেলেও ব্যাপক অনুসন্ধানের পর বুধবার বিকেল পাঁচটার দিকে বরিশালের গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ড নবীনগর এলাকার রায়ের বাড়ির বাগানে একটি পরিত্যক্ত টয়লেট থেকে গাঁজার বস্তা উদ্ধার করা হয়।অভিযানে নেতৃত্বে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের গোয়েন্দা শাখার সহকারি পরিচালক মো. এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল থেকে গৌরনদীর ভূরঘাটা এলাকায় ওৎপেতে একটি অভিযানিক দল নিয়ে অপেক্ষা করছিলাম। বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা থেকে বানারীপাড়াগামী একটি সাদা রংয়ের প্রাইভেটকারকে অভিযানিকদল থামানোর চেষ্টা করলেও বেপরোয়াগতিতে প্রাইভেটকারটি ঘটনাস্থল ত্যাগ করে। অভিযানিক দল পিছু নিলে প্রাইভেটকার মহাসড়কের পাশ্ববর্তী টরকীর নবীনগর এলাকার রায় বাড়ির একটি পরিত্যক্ত বাথরুমের মধ্যে বস্তা ভর্তি গাঁজা রেখে আমদানিকারকরা পালিয়ে যায়। পরে দীর্ঘক্ষন খোঁজাখুজি করে বস্তাভর্তি ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।তিনি আরও জানান, বানারীপাড়া উপজেলার চিহ্নিত মাদক সম্রাট মোঃ সোহেল ওরফে ল্যাংরা সোহেল কুমিল্লা থেকেপ্রাইভেটকারযোগে এসব মাদকদ্রব্য আমদানি করছিলেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

আরও খবর