নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বানিয়াচংয়ে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহ প্রদান উপলক্ষে প্রশাসনের মতবিনিময়

  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে  প্রধানমন্ত্রী কর্তৃক  দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম শুভ উদ্বোধন উপলক্ষে বানিয়াচংয়ে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ও প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।


 বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় ও প্রেসব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সাধারণ সম্পাদক কামরুল হাসান কাজল প্রমুখ। 


এছাড়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ, পল্লী সঞ্চয়ন ব্যাংকের ম্যানেজার সুজিত কুমার দেব, ইউএনও অফিসের উপ-প্রশাসনিক অফিসার সুব্রত দেব ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার  সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 


সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, এপর্যন্ত বানিয়াচং উপজেলা ১৫টি ইউনিয়নে ৩শ ২৫টি পরিবারকে ২শতাংশ জমিসহ ঘর প্রদান করা হয়েছে। আগামী ২২ মার্চ আরো ১শ ৭৭টি ভূমিসহ ঘর গৃহহীনদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদান করবেন। 


এছাড়া আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও খবর



বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১

১২ দিন ১৫ ঘন্টা ২২ মিনিট আগে