নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বিশ্বজুড়ে ইসলামের দাওয়াতি কাজ চলছে : বানিয়াচংয়ে বায়তুল মোকাদ্দসের গ্র্যান্ড ইমাম



 ফিলিস্তিনের বায়তুল মোকাদ্দসের ইমাম ও খতিব ড. শায়খ আলী উমর ইয়াকুব আল-আব্বাসী বলেছেন, ইসলাম শুরু হয়েছে প্রথমে মক্কা থেকে। পরে মদীনা জয় করার পর মক্কা জয়ের মাধ্যমে পর্যায়ক্রমে সারা বিশ্বে বিস্তৃতি ঘটেছে। এজন্য সাহাবায়ে কেরামগণ বিরাট ভূমিকা রেখেছেন। বর্তমানেও চারদিকে ইসলামের দাওয়াতি কাজ চলছে। কোন বাঁধা ইসলামের জয়রথকে থামিয়ে দিতে পারবে না।


গতকাল রবিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় বানিয়াচংয়ে সিনিয়র ফাজিল মাদরাসার ৯৩তম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, মাদরাসাগুলো হচ্ছে ইসলামের দূর্গও ঘাঁটি। মাদরাসাগুলো থেকে আলেম, মোফাচ্ছির ও ফকীহগণ সৃষ্টি হচ্ছেন। আর দাওয়াতে তাবলিগের মাধ্যমে সারা বিশ্বজুড়ে ইসলামের প্রচার-প্রসার ঘটছে। এক্ষেত্রে ইসলামের রজ্জুকে সীসাঢালা প্রাচীরের ন্যায় আঁকড়ে ধরে থাকতে হবে।


এতে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান। ইংল্যান্ডের ইউনিভার্সিটি হসপিটাল অফ ওয়েলসের চ্যাপলিন (ধর্মগুরু) মাওলানা ফরিদ আহমদ খান প্রধান অতিথির আরবী বয়ানকে বাংলায় অনুবাদ করেন। মহাসম্মেলনে সকল শ্রেণিপেশার মানুষের উপচেপড়া উপস্থিতি ছিল। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে প্রজেক্টর। মানপত্র পাঠ করেন সিনিয়র ফাজিল মাদরাসার প্রভাষক মাওলানা মোবাশ্বির আহমদ খান।


এসময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালুকাদার, মাওলানা বদরুল আলম হামিদী (পীর সাহেব বরুণী), মুফতি আমিরুল ইসলাম, মাওলানা সালেহ আহমদ হামিদী, মাওলানা আলী হায়দার, মাওলানা কাজী মুফতি আতাউর রহমান, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা আব্দুল জলিল ইউসূফী, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান,


বানিয়াচং ইসলামি নাগরিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট শেখ শোয়াইব আহমদ, নির্বাহী সভাপতি মাওলানা শায়খ সিরাজুল ইসলামও সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেমসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ। পরে মুসলিম বিশ্বের কল্যাণ কামনায় মোনাজাত করেন প্রধান অতিথি।

Tag
আরও খবর



বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১

১২ দিন ১৫ ঘন্টা ২২ মিনিট আগে