নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বানিয়াচংয়ে মাদক বিক্রেতাসহ ১০ জুয়াড়ি গ্রেফতার


বানিয়াচং থানা পুলিশের অভিযানে এক সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ীসহ ৩ মাদক বিক্রেতা এবং ১০ জুয়াড়ি গ্রেফতার হয়েছে।


পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোররাতে (২৮ জানুয়ারী রাত সাড়ে ৩টায়) বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব’র নির্দেশে এসআই (নিঃ) মনিরুল ইসলাম একদল পুলিশ নিয়ে উপজেলা সদরের জাতুকর্ণপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত ধলাই মিয়ার পুত্র ওয়াদুদ মিয়া ওরফে অদুদ ওরফে অর্জুনকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন।


সে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ বছরের সশ্রম কারাদন্ড, ২ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১মাস এবং ১০ (ক) ২ বছরের সশ্রম কারাদন্ড ও ২ শত টাকা অর্থদন্ড অনাদায়ে একমাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত আসামী বলে পুলিশ জানিয়েছে। তাকে কোর্টে চালান করা হয়েছে বলেও পুলিশ জানায়।


এদিকে এসআই (নিঃ)/ রাজু বৈষ্ণব ও এএসআই (নিঃ) রিমন ঘোষ একদল পুলিশ নিয়ে উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের মদনমুরত গ্রামের ফুটবল খেলার মাঠের পশ্চিম পাশে নিজাম উদ্দিনের চায়ের দোকানে অভিযান চালিয়ে তার দেহ তল্লাশি করে লুঙ্গির কুচা থেকে ৩০০ গ্রাম গাঁজা এবং মোবারক মিয়া নামে আরেকজনের লুঙ্গির কুচা থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন ও তাদেরকে গ্রেফতার করেন।


গ্রেফতারকৃত নিজাম মদনমুরত গ্রামের মৃত তোরাব উল্লার পুত্র ও মোবারক ওই গ্রামের মৃত হাজী ফুল মিয়ার পুত্র। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


এছাড়া এসআই (নিঃ) রাকিব হোসেন, এএসআই (নিঃ) জাহাঙ্গীর আলম, এএসআই (নিঃ) জাকির হোসেন ও এএসআই (নিঃ) হারুন অর রশিদ একদল পুলিশ নিয়ে উপজেলা সদরের দাসপাড়া গ্রামের মৃত মহিউদ্দিনের পুত্র পলাতক আসামী মামুন মিয়ার বসতঘরে জুয়ার আসরে হানা দেন। জুয়াড়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পুলিশের এ অভিযানে নগদ টাকা ও জুয়া খেলার উপকরণসহ ১০ জুয়াড়ি হাতেনাতে গ্রেফতার হয়।


গ্রেফতারকৃত জুয়াড়িরা হলো কাজী মহল্লা গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার পুত্র আবিদুর রহমান (৪৫), নাগেরখানা গ্রামের নুর হোসেনের পুত্র হেলাল মিয়া (৩৯), দক্ষিণ নন্দীপাড়া গ্রামের মৃত সালামত আলীর পুত্র মোঃ আমির উদ্দিন (৩০), একই গ্রামের মৃত আব্দুল গণির পুত্র আব্দুল মজিদ (৫০), চতুরঙ্গ রায়েরপাড়া গ্রামের মৃত আঃ ছালাম মিয়ার পুত্র মোঃ আজিজুর মিয়া (৩৩), ভাওয়ালী টুলা গ্রামের মৃত নুরমান মিয়ার পুত্র সাবেক ইউপি মেম্বার এনামুল হক (৪৬), দত্তপাড়া গ্রামের মহিবুর রহমানের পুত্র শাকিল হোসেন (২৪), দোকানটুলা গ্রামের এমরানুর ইসলামের পুত্র রফিকুল ইসলাম (২৭), একই গ্রামের মৃত আঃ ছবুরের পুত্র মোঃ রাসেল মিয়া (৩৮) ও ওয়াতি উল্লার পুত্র মোঃ আকিবুর চৌধুরী (২৪)। গ্রেফতারকৃত এই জুয়াড়িদের কাছ থেকে জুয়া খেলার নগদ ৩০ হাজার ৩ শত টাকা ও জুয়া খেলার ৫ ব্যান্ডেল তাস (কার্ড) এবং একটি প্লাস্টিকের ত্রিপল জব্দ করা হয়।


উল্লেখিত জুয়াড়িদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা রুজু করে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরও খবর



বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১

১২ দিন ১৫ ঘন্টা ২২ মিনিট আগে