নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেখ হাসিনা কৃষক ও কৃষির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন-উপজেলা চেয়ারম্যান


বানিয়াচংয়ে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রীড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে বীজ সহায়তা প্রদান কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) সকাল দুপুর ২ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী। কার্যক্রম অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষকদের ও কৃষির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ফলে উৎপাদন বৃদ্ধি পেয়ে আমরা এখন উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছি। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে সরকার কৃষকদের বিভিন্ন ধরনের কৃষি প্রণোদনা দিয়ে যাচ্ছেন।


কৃষি বান্ধব সরকারের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি আরো বলেন, কৃষি বান্ধব সরকারের কৃষি উন্নয়নে প্রদত্ত প্রণোদনার সুযোগকে কজে লাগিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধিতে কাজ করে যাওয়ার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন, ১২নং সুজাতপুর ইউনিয়নের চেয়ারম্যান সাদিকুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী,প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বানিয়াচং উপজেলার ১৫ টি ইউনিয়নের ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ২ কেজি করে হাইব্রিড জাতের বীজ বিতরণ করা হয়েছে।

Tag
আরও খবর



বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১

১২ দিন ১৩ ঘন্টা ৫৩ মিনিট আগে